
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার বিদায় নেবেন এবং নরেন্দ্র মোদি সরকারেরও পতন ঘটবে। আর তখনই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হবে।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা বলেন।
রাহুল গান্ধী বলেন, ‘জ্ঞানেশ কুমার চলে যাবেন। এই সরকারের পতন ঘটবে। তারপর গণতন্ত্র মেরামতের কাজ শুরু হবে।’
পোস্টে তিনি সংসদের সেন্ট্রাল হলে ইন্ডিয়া জোটের সাংসদদের উদ্দেশে দেয়া তার বক্তৃতার একটি ভিডিও ক্লিপও যুক্ত করেন।
এর আগে, গত শুক্রবার রাহুল গান্ধী বলেছিলেন যে সিইসির বিষয়টি ছাড়াও আরো ‘অনেক গভীর সমস্যা’ রয়েছে এবং তার সমাধানের জন্য বর্তমান সরকারের পতন প্রয়োজন।
তিনি জোর দিয়ে বলেন, বিরোধী দল যদি গত কয়েক দিনের মতো একইভাবে চাপ বজায় রাখে, তবে সরকারের পতন নিশ্চিত।
ইন্ডিয়া জোটের সাংসদদের উদ্দেশে রাহুল গান্ধী বলেছিলেন, বিরোধীদের বিক্ষোভ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে এবং সরকার এখন ভীত।
সূত্র : দ্য হিন্দু
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








