
মক্কা-মদিনার দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের হামলায় দুইজন বাংলাদেশী নিহতদের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন চারজন। এ ছাড়া হতাহত হয়েছেন অন্যান্য দেশের আরো অনেকে।
এমন পরিস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। একইসাথে হামলাকারীদের ভয়াবহ পরিণতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
মাওলানা আজহারী রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লেখেন, ‘মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়— এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন।’
তিনি আরো লেখেন, ‘পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।’
পোস্টের শেষে আল্লাহর কাছে দোয়া করে আজহারী লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








