ওয়ার্ড বয়ের দৌরাত্ম্য
ওয়ার্ড বয়ের দৌরাত্ম্য সংগৃহীত

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামের অসংখ্য মানুষের চিকিৎসা কেন্দ্র। কিন্তু এখানে চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের অনেকে নানা হয়রানি ও ভোগান্তির মুখে পড়েন। বিশেষ করে ওয়ার্ডে রোগী নেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা কিংবা বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে ওয়ার্ড বয়দের একটি অংশের প্রভাব বিস্তার ও অনৈতিক সুবিধা দাবি অভিযোগ আছে। অসুস্থ রোগীকে নিয়ে দিশেহারা স্বজনদের কাছে এসব পরিস্থিতি কখনো অসহনীয় হয়ে ওঠে। কর্তৃপক্ষের উচিত এসব বিষয় দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা, প্রতিটি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পরিচয় ও দায়িত্ব দৃশ্যমান করা এবং অনিয়মের প্রমাণ মিললে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া। পাশাপাশি ২৪ ঘণ্টার অভিযোগ গ্রহণব্যবস্থা, হেল্পডেস্ক, সিসিটিভি নজরদারি এবং নিয়মিত আকস্মিক পরিদর্শন চালু করা প্রয়োজন। 

দালাল বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতা বন্ধেও কার্যকর অভিযান জরুরি। চিকিৎসার জন্য আসা মানুষ যেন সেবার বদলে হয়রানির শিকার না হন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা নিশ্চিত করতে হবে।  


শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।