মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খরচে যাওয়া ১০৩ কর্মী
ads

নিজস্ব প্রতিবেদক

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজারে আবারো বাংলাদেশী কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। 
গত বৃহস্পতিবার সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন কর্মী নিরাপদে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটের দক্ষ যাত্রীদের স্বাগত জানান দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় হাইকমিশনের শ্রম কাউন্সেলর ছাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  
জানা যায়, মালয়েশিয়া বিমানবন্দরে হাইকমিশনার তাদের ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে তিনি তাদের কর্মজীবনের সাফল্য কামনা করেন। হাইকমিশনার আগত কর্মীদের মনোযোগ  সহকারে কাজ করার পাশাপাশি মালয়েশিয়ার আইন কানুন মেনে চলার পরামর্শ দেন। 
এর আগে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী ফ্লাইটের কর্মীদের বিদায় জানান।
২০২৪ সালের ১ জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগ বন্ধ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণেই স্বল্প সময়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজারে পুনরায় বাংলাদেশী  শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।