ফের বিয়েবিচ্ছেদের ঘোষণা ন্যান্সির
ads

সাংস্কৃতিক প্রতিবেদক

আবারো বিয়েবিচ্ছেদের ঘোষণা দিলেন সঙ্গীতশিল্পী ন্যান্সি। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী মেহেদীর সাথে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। তৃতীয় বিয়ের ইতি টানার খবর দিয়ে দেয়া ওই পোস্টে নিজেদের একসাথে কাটানো সময় ও স্মৃতির কথাও তুলে ধরে ন্যান্সি লিখেছেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসাথে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দু’জন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পোস্টে ভক্ত, শুভাকাক্সক্ষী ও অনুসারীদের কাছে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান গায়িকা। সেই সাথে জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সাথে গ্রহণ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তার স্ট্যাটাসের পর গণামধ্যমের অনেকে তাকে ফোন করলেও কারো কল রিসিভ করেননি। এরই মধ্যে গতকাল নিজের ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলেন তিনি। দুপুরের দিকে পোস্টটি আর তার পেজে দেখা যায়নি। শুধু তা-ই নয়, পরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজও খুঁজে পাওয়া যাচ্ছে না।
বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ন্যান্সির অনেক ভক্ত ও অনুসারী বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগ ও কৌতূহলের কথা জানিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর আবার সেটি মুছে ফেলার কারণ কী? যদিও এসব প্রশ্নের কোনো উত্তর এখনো দেননি ন্যান্সি। পোস্ট মুছে ফেলা কিংবা ফেসবুক আইডি ও পেজ খুঁজে না পাওয়ার বিষয়ে তার প থেকে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে গতকাল তাকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। পরের বছরের জুনে তাদের সংসারে জন্ম নেয় এক কন্যাসন্তান। এর আগে আরো দু’টি বিয়ে হয়েছিল ন্যান্সির। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। সেই সংসারে জন্ম নেয় কন্যা রোদেলা। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন এই সঙ্গীতশিল্পী। দ্বিতীয় সংসারেও এক কন্যাসন্তানের মা হন তিনি। ২০২১ সালে সেই সংসারের বিচ্ছেদের খবর জানিয়েছিলেন ন্যান্সি।