সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে : কাদের গনি চৌধুরী
ads

বাসস

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে হত্যা, সহিংসতা ও নৈরাজ্যের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। 
তিনি বলেন, যাদের সাজা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। খুনিদের সাথে কোনো আপস না করে একটি মানবিক বাংলাদেশ গড়তে সরকারকে কার্যকর পদপে নেয়ার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস কাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ কবিতা পাঠ’ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কবি ও শিাবিদ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এবিএম শহিদুল ইসলাম। 
অনুষ্ঠান পরিচালনা করেন কবি সৈয়দ রনো ও কবি সাজেদা হেলেন। কাদের গনি চৌধুরী বলেন, বাংলাদেশে ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এই সরকার প্রতিহিংসার রাজনীতিকে সামনে না এনে অনেককে মা করেছে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন শান্তি ও মানবিকতার পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বাইরে অবস্থানকারী আওয়ামী লীগের নেতৃত্বের দলটি আবারো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গোপালগঞ্জে হাসপাতালে শত শত অসুস্থ রোগী, শিশু, নারী ও বয়স্ক মানুষ ভর্তি ছিলেন। সেই হাসপাতালেও আগুন দেয়া হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজ ও থানা ভবনে অগ্নিসংযোগ এবং পুলিশের ২০টির বেশি গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটির অতীত ইতিহাসে ধ্বংস, নৈরাজ্য ও সহিংসতার বহু ঘটনা রয়েছে। তাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শাসনামলে দুর্ভি, হত্যা, গুম এবং রীবাহিনীর নির্যাতনের ঘটনাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
বাসস এমডি বলেন, ‘কয়লা ধুলে ময়লা যায় না’ প্রবাদটি আওয়ামী লীগের েেত্রও প্রযোজ্য বলে তিনি মনে করেন। তার অভিযোগ, অতীতের মতো আবারো দলটি সহিংসতার পথে হাঁটছে।
তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের পরও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কোনো সহানুভূতি দেখা যায়নি। পরে জনবিােভের মুখে তাকে দেশ ছেড়ে পালাতে হয় বলে তিনি মন্তব্য করেন।
কাদের গনি চৌধুরী বলেন, আমাদের দেশের সন্তানদের হত্যা করা হবে, হাসপাতাল, স্কুল, গাড়ি ও বাড়িতে আগুন দেয়া হবে- এ অবস্থা আমরা কোনোভাবেই মেনে নেবো না।