রক্তরোগ হিমোফিলিয়া রোগী শনাক্তে ঘাটতি, চিকিৎসায় নতুন নির্দেশিকা
ads

নিজস্ব প্রতিবেদক

বংশগত রক্তরণজনিত রোগ হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রতিটি দিনই হয়ে থাকে ঝুঁকিপূর্ণ। শরীরে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানের ঘাটতির কারণে এ রোগীদের সামান্য আঘাতেও দীর্ঘসময় রক্তরণ হতে পারে। অনেক েেত্র শরীরের ভেতরে, বিশেষ করে হাঁটু, কনুইসহ বিভিন্ন জয়েন্ট ও মাংসপেশিতে রক্তরণ ঘটে। যথাসময়ে চিকিৎসা না পেলে জয়েন্ট স্থায়ীভাবে তিগ্রস্ত হয়ে যায়। ফলে এই রোগটিতে আক্রান্ত ব্যক্তি চলাচলের মতা হারায়, শারীরিক প্রতিবন্ধকতা এমনকি মৃত্যুর ঝুঁকিও তৈরি হয় তার। শিশুদের েেত্র এ রোগের জটিলতা তাদের স্বাভাবিক বেড়ে ওঠা ও জীবনযাত্রায়ও প্রভাব ফেলে।
বাংলাদেশে হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা এখনো নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীা-নিরীা, বিশেষায়িত চিকিৎসা এবং জীবন রাকারী কটিং ফ্যাক্টর কনসেনট্রেটের (রক্ত জমা বাধার ওষুধ) প্রাপ্যতা সবার সমান নয়। ফলে অনেক রোগী যথাসময়ে রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্ব হিমোফিলিয়া ফেডারেশনের (ডব্লিউএফএইচ) ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে চার হাজার ১৩৮ জন হিমোফিলিয়া রোগী শনাক্ত ও নথিভুক্ত রয়েছেন। 
এ অবস্থায় দেশে হিমোফিলিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরো উন্নত, সহজলভ্য ও মানসম্মত করার ল্েয প্রথমবারের মতো প্রণীত হয়েছে ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্দেশিকাটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) উদ্যোগে প্রণীত এ নির্দেশিকা বাস্তবায়নে সহযোগিতা করেছে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (এইচএসবি) ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ। নির্দেশিকাটির মূল ল্য হচ্ছে হিমোফিলিয়া চিকিৎসায় প্রমাণভিত্তিক পদ্ধতি অনুসরণ, চিকিৎসাসেবার মান ও ব্যবস্থাপনায় সমন্বয় এবং দেশের সব অঞ্চলে আক্রান্ত ব্যক্তিদের জন্য মানসম্মত চিকিৎসার সুযোগ সম্প্রসারণ।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, চিকিৎসা শিা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নজমুল হোসেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো: জহিরুল ইসলাম (শাকিল)। স্বাগত বক্তব্য দেন সোসাইটির বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. মো: মনিরুল ইসলাম। জাতীয় নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরেন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো: আদনান হাসান মাসুদ। বিষয়ের ওপর বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. হুমায়রা নাজনীন।
এ ছাড়া বক্তব্য দেন হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নজমুল আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ এবং বিশ্ব হিমোফিলিয়া ফেডারেশনের দণি ও পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক হার্শাল কালে।