
নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে (২৭ নভেম্বর) স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। ডা. মিলনের মৃত্যু পরবর্তী সময়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করে।
ডা. মিলন ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তৎকালীন যুগ্ম মহাসচিব এবং ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শিক। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চিকিৎসকদের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাবির টিএসসি এলাকায় রিকশায় করে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দেশজুড়ে ােভ ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরো বেগবান হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনের অবসান ঘটে।
শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ২৭ নভেম্বর দিবসটি পালিত হয়। এ উপলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তার কবরে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
ড্যাবের কর্মসূচি
কেন্দ্রীয় ড্যাবের উদ্যোগে ডা. মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং একই স্থানে একটি আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান বক্তা থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ডাকসুর তৎকালীন ভিপি আমান উল্লাহ আমান এমপি। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জেডআরএফের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়াও, বিশেষ অতিথি হিসেবে থাকবেন ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী ডাকসু ও বিভিন্ন পেশাজীবী নেতারা।
এ ছাড়া ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো: জহিরুল ইসলাম শাকিলসহ কেন্দ্রীয় সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









