
নয়া দিগন্ত ডেস্ক
ডিসেম্বরে শেখ হাসিনা না এলেও শীত নিশ্চিতভাবে আসবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, কেবল হাতকড়া পরানো অবস্থায় বা কঠোর নজরদারিতে রেখেই অপরাধী হিসেবে তার আসা সম্ভব। জাগোনিউজ।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি এর আগেও সিলেটে বলেছি, শেখ হাসিনা ডিসেম্বরে আসবে না। কেউই ডিসেম্বরে আসবে না। কেবল শীত আসবে। এ সময় তিনি আরো জানান, যদি তার ফেরা হয়, তা হবে শুধু ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী।
ডিসেম্বরের ১৬ তারিখের মধ্যে বাংলাদেশ দখল করার ব্যাপারে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব জায়গায়ই রাজনীতিতে এ রকম কিছু পাগল থাকে। আমাদের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে আমাদের হাতে তুলে দিতে হবে। তিনি এ সময় জানান, চুক্তিতে সাধারণ বেসামরিক এবং অপরাধে অভিযুক্তদের আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, আমরা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপরে কাছে আমাদের প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছি। দেখা যাক কী হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









