মজলুমের পে আমাদের অবস্থান স্পষ্ট : ডা. শফিক
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন আমির ডা. শফিকুর রহমান : নয়া দিগন্ত।
ads

 

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহর দেয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পে আমাদের অবস্থান। 
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি আরো বলেন, মজলুম ব্যক্তি কোন দেশের, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী- এগুলো বিবেচ্য বিষয় নয়। বিষয় হলো, তিনি বা তারা মজলুম। মজলুমের পে আমাদের অবস্থান স্পষ্ট। এ ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
জানা যায়, সম্প্রতি অস্ট্রেলিয়া সফরকালে হিন্দু ও ইহুদিবাদী উগ্র গোষ্ঠী তার একটি বিবৃতিকে নিয়ে সে দেশের সরকারের কাছে অভিযোগ করেন। ২০২৪ সালের ১৬ অক্টোবর গাজার রাফাহ এলাকায় ইসরাইলি সামরিক অভিযানে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার শহীদ হলে এক বিবৃতিতে তিনি ইসরাইলি হামলার নিন্দা ও তিনি শহীদ হওয়ায় শোক প্রকাশ করেছিলেন। সেই বিবৃতি ঘিরে জামায়াত আমিরের বিরুদ্ধে অবস্থান নেয় উগ্র হিন্দু ও ইহুদিরা। 
জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক : গতকাল সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্বে করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এ সময় দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের প থেকে জামায়াতের সাথে মতবিনিময় প্রসঙ্গ, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং চলমান বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
পশ্চিমবঙ্গে বিজেপির মন্ত্রীদের বক্তব্যের প্রতিবাদ : সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেয়ার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় অতিক্রম করেছে। মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু সম্প্রতি প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেয়ার হুমকি দিয়েছেন, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, স্পষ্ট অবমাননা এবং বাংলাদেশের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আমি তার এমন আগ্রাসনমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রায় অতীতে ত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি-ধমকিতে ভয় পায় না। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে। ভারতে আশ্রয় নেয়া পতিত ফ্যাসিবাদীদের বাংলাদেশে ফেরত না দিয়ে জনগণের প্রতি অসম্মান প্রদর্শন করে চলেছে। আমরা আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সাথে পারস্পরিক সমমর্যাদা ও সম্মানসূচক সম্পর্ক ভারতীয় কর্তৃপ বজায় রাখবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তপে কিংবা উসকানি প্রদান থেকে বিরত থাকবে। একই সাথে চব্বিশের জুলাই বিপ্লবে হাজার হাজার নাগরিককে হত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তর করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সরকারের একজন মন্ত্রীর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার শামিল। বর্তমান সরকারকে কূটনৈতিকভাবে আধিপত্যবাদী ও আগ্রাসী বক্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপরে ওপর চাপ দেয়ার আহ্বান জানাচ্ছি। একই সাথে পারস্পরিক মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নিশ্চিত করতে হবে।