
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন কিছু নয়। তিনি প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রফতানিমুখী শিল্পে রূপ দেয়ার পাশাপাশি প্রাণীর প্রতি অকারণ নির্যাতন বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করে তা শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সম্মিলিত অর্থনীতি গড়া সহজ হবে। প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি খাত গ্রামীণ অর্থনীতির প্রাণ উল্লেখ করে তিনি জানান, দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৬৫ শতাংশ আসে দুধ, গোশত ও ডিম থেকে। মেধা ও পুষ্টিসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত এবং এটি খাদ্য নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বীতার সাথেও যুক্ত।
বিশ্ববাজারে বাংলাদেশের প্রাণী ও প্রাণিজাত পণ্য প্রবেশ করাতে ফুড পেস্ট ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার ওপর জোর দেন তারেক রহমান। তিনি বলেন, সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রসেসিং সেন্টার ও রোগভুক্ত অঞ্চল গড়ে তুলতে চায়। স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য এবং দীর্ঘমেয়াদে হালাল গোশত, দুধ ও পোলট্র্রি পণ্যের রফতানিবাজার সম্প্রসারণের বড় সম্ভাবনা রয়েছে। দেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং বা বাচ্চা উৎপাদনে সম ডিম রফতানি করতে পেরেছে বলেও উল্লেখ করেন তিনি।
খামারিদের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের প্রশিণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার কাজ করছে। প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে বর্তমানে পশু চিকিৎসায় ১৭টি রোগের টিকা উৎপাদিত হলেও তা পর্যাপ্ত নয় জানিয়ে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। এ ছাড়া উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওড়ে মহিষ পালনের সুযোগ তুলে ধরে জেগে ওঠা নতুন চর ও খাস জমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের দেয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তারেক রহমান।
পোলট্রি শিল্পের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামারে প্রতিদিন প্রায় ছয় কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতে প্রায় ৬০ লাখ মানুষের প্রত্য ও পরো কর্মসংস্থান হয়েছে, যার ৪০ শতাংশ নারী এবং বেসরকারি বিনিয়োগ ৫০ হাজার কোটি টাকার বেশি।
প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের উপকার ও প্রয়োজনে আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন। উপকার করতে না পারলেও অন্তত যেন কেউ প্রাণীকে কষ্ট না দেয় এবং শিশু-কিশোরদেরও এই শিা দেয়া জরুরি। পোষা প্রাণী ও খাঁচার পাখির েেত্রও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার ক্ষুধা-তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা-আঘাত-রোগ ও ভয় থেকে মুক্ত রাখা এবং স্বাভাবিক আচরণের স্বাধীনতার বিষয়টি মনে করিয়ে দেন তিনি।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক (স্বর্ণ ও ৫০ হাজার টাকা এবং রৌপ্য ও ৩০ হাজার টাকা) দেন প্রধানমন্ত্রী। গবাদি পশুর খামার ক্যাটাগরিতে পদক পাওয়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও বিউটি পাঠার খামারের মালিক বিউটি বেগম তাদের অনুভূতি প্রকাশ করেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি খায়রুল কবীর খোকন, মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো: শাহজামান খান এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী ঘুরে দেখেন।
বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ উদ্বোধন প্রধানমন্ত্রীর
দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এবং প্রথম ফাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান।
বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দ হিসেবে গড়ে তুলতে সরকার পদপে নিচ্ছে। পাশাপাশি কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও কাজ শুরু হবে বলে জানান তিনি। বিদায়ী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইন-কানুন মেনে চলবেন এবং সুনামের সাথে কাজ করবেন এই আশা করি।’
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশী কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আটর উন্মুক্ত হওয়ায় বিনা খরচে এ কর্মী প্রেরণ শুরু হলো। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে চার হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাাৎকারের ভিত্তিতে প্রথম ধাপের কর্মীদের নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক এক হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকারী প্রতিষ্ঠানই কর্মীদের আবাসন, চিকিৎসাসুবিধা এবং অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে। এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরো ২২৫ জন কর্মীকে বিনা খরচে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে এক হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো: নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো: শাকিরুল ইসলাম খান, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বোয়েসেল ও ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপীয় বৈঠকে তিনি শ্রমবাজার উন্মুক্ত করা ও স্বচ্ছ, সাশ্রয়ী প্রক্রিয়ায় কর্মী নিয়োগের আহ্বান জানালে উভয় নেতা তাতে একমত হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









