২০ শূন্যের বিব্রতকর রেকর্ডে মুমিনুল
ads

ক্রীড়া প্রতিবেদক 
দণি আফ্রিকার বিপে সদ্যসমাপ্ত দুই টেস্টের সিরিজে ব্যাট হাতে একেবারেই সুবিধা করতে পারেননি টেস্ট লিটল মাস্টার মুমিনুল হক। চার ইনিংসে করেছেন স্রেফ ১৯ রান, দু’বার সাজঘরে ফিরেছেন শূন্য হাতে। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আবারো ডাক মেরেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটার। তাতেই বিব্রতকর এক রেকর্ডের শীর্ষস্থানে ভাগ বসিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে ১ থেকে ৪ নম্বর ব্যাটিং পজিশনে মুমিনুলের শূন্যের সংখ্যা বেড়ে হয়েছে ২০টি। ফলে মাইক অ্যাথারটনের সাথে তিনি এখন যৌথভাবে শীর্ষে। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক যেখানে প্রথম চারটি পজিশনে ২১০ ইনিংস খেলে ২০টি ডাক মেরেছিলেন, সেখানে ১৫০ ইনিংসেই মুমিনুল তার পাশে বসেছেন। 
লাল বলের ক্রিকেটে বেশ কিছু দিন ধরেই ছন্দহীনতায় আটকে আছেন মুমিনুল। সবশেষ আট টেস্টের ১৫ ইনিংসে তার ফিফটি স্রেফ একটি। তিনবার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন। আর আট ইনিংসেই ব্যর্থ হয়েছেন বিশের ঘরে যেতে। 
এই সংস্করণে ১ থেকে ৪ নম্বর ব্যাটিং পজিশনে সবচেয়ে বেশি ডাকের রেকর্ডে মুমিনুল ও অ্যাথারটনের পরই একসাথে আছেন পাকিস্তানের আজহার আলী ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাথওয়েট। দু’জনের রয়েছে ১৯টি করে ডাক। ১৭টি ডাক মেরে তৃতীয় স্থানে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু, নিউজিল্যান্ডের টম ল্যাথাম ও পাকিস্তানের ইউনিস খান।  
গত বুধবার সুপারস্পোর্ট পার্কে ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫ বল খেলেই বিদায় নেন মুমিনুল। প্রোটিয়া পেসার ভিয়ান মুল্ডারের লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন তিনি। দণি আফ্রিকার বিপে ৩৫ বছর বয়সী মুমিনুলের সামগ্রিক টেস্ট পরিসংখ্যানও স্বস্তিদায়ক নয়। ১০ টেস্টের ১৮ ইনিংসে তার সংগ্রহ কেবল ২৫৬ রান, গড় ১৪.২২। ফিফটি দু’টি, সর্বোচ্চ ইনিংস ৮২ রানের। ডাক ছয়টি। এক অঙ্কের ঘরে রান করে ফিরেছেন ১৩ ইনিংসে। এবারের সিরিজে চার ইনিংসে তার রান যথাক্রমে ০, ১, ১৮ ও ০।
শুধু তা-ই নয়, প্রোটিয়াদের মাটিতে মুমিনুলের পারফরম্যান্স আরো বিবর্ণ। সেখানে ছয় টেস্টের ১২ ইনিংসে তার রান মোটে ১২৪, ব্যাটিং গড় ১০.৩৩। সর্বোচ্চ ইনিংস ৭৭ রানের, ফিফটি একটি। চারবারই ফিরেছেন শূন্য হাতে; অর্থাৎ দণি আফ্রিকার মাঠে খেলা প্রতি তিন ইনিংসে একবার ডাক মেরেছেন এই ব্যাটার। 
মুমিনুলের ব্যক্তিগত ব্যর্থতার পাশাপাশি সেঞ্চুরিয়নে বাংলাদেশের দলীয় পারফরম্যান্সও ছিল চরম হতাশার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং  সব বিভাগেই ডুবেছে নাজমুল হোসেন শান্তর দল। আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দণি আফ্রিকা। তাতে ৪০৩ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা। কারণ বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল মাত্র ৯১ রানে। দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট। ফলে ইনিংস ও ২১৯ রানের বিশাল জয় পায় দণি আফ্রিকা। জোহানেসবার্গে প্রথম টেস্টেও বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ সফরকারীরা। আর মুমিনুলের ব্যাটিং-দুর্ভোগও ছিল পীড়াদায়ক।