স্বপ্নের আকাশ থেকে মাটিতে শান্তরা
ads

ক্রীড়া প্রতিবেদক 
দণি আফ্রিকার বিপে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ। অতঃপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। শুধু অবস্থানের অবনমন নয়, বড় প্রশ্ন উঠেছে দলের পারফরম্যান্সের ধারাবাহিকতা নিয়েও। যদিও এ চক্রের শুরুতে এই বাংলাদেশই কিন্তু পয়েন্ট তালিকায় ভারতের ওপরে থাকার এক সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছিল। সেই দলটিই এখন ফাইনালের দৌড়ে পিছিয়ে। ফাইনাল খেলার স্বপ্ন হয়ে গেল দুঃস্বপ্নের ভাণ্ডার। 
ডারউইনে ঐতিহাসিক জয়ের পর যেন পথ হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের আনন্দটা দীর্ঘস্থায়ী হয়নি! সেই জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ম্যাচ খেলেছে বাংলাদেশ পুরুষ দল। কিন্তু জয় নামের সোনার হরিণের দেখা মেলেনি একবারও। আট ম্যাচে হার, দুই ম্যাচে ড্র  পরিসংখ্যানই বলে দিচ্ছে লাল-সবুজের ক্রিকেটের সাম্প্রতিক দুর্দশার গল্প! 
বাংলাদেশের পতনের শুধু এক ম্যাচের ব্যর্থতা নয়; বরং ধারাবাহিকতার অভাব, ব্যাটিংয়ের ভঙ্গুরতা এবং প্রতিপরে চাপ সামলাতে না পারার সম্মিলিত ফল। অস্ট্রেলিয়ার বিপে দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর থেকেই দলটির পারফরম্যান্সে সে অস্থিরতার লণ স্পষ্ট হতে থাকে। মোটা দাগে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা, দীর্ঘ সময় ধরে ব্যাটিং করা কিংবা প্রতিপরে বড় সংগ্রহের জবাবে পাল্টা লড়াই  কোনোটিতেই ধারাবাহিকতা দেখা যায়নি। সবচেয়ে বড় বিষয়টি হলো, লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলা। 
দক্ষিণ আফ্রিকার বিপে সিরিজের সেঞ্চুরিয়নের দ্বিতীয় টেস্টটি হতে পারে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতার সবচেয়ে বড় উদাহরণ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় দল। দ্বিতীয় ইনিংসে ১৮৪ রান করলেও ম্যাচে ফেরার মতো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কেউই। দুই ইনিংসের ব্যবধানই বলে দেয়, প্রতিপরে বোলিং আক্রমণের সামনে ব্যাটাররা কতটা অসহায় ছিল। যদিও দ্বিতীয় ইনিংসে তানজিদ হাসান ও মাহফিজুল ইসলামের ৫৮ রানের উদ্বোধনী জুটি কিছুটা আশার সঞ্চার করেছিল। উল্লেখযোগ্য প্রতিরোধ ছিল না পুরো ইনিংসে। শান্ত ১০১ বল খেলেও ইনিংসকে বড় করতে পারেননি। উইয়ান মুল্ডারের ৭ উইকেটের আক্রমণে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়ে। 
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ যে সামর্থ্যরে পরিচয় দিয়েছিল, পুরো সিরিজের সেটিই বড় এবং একমাত্র ইতিবাচক দিক। তানজিদ তামিমের ৬৭, হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানে দল বড় সংগ্রহ পেয়েছিল। তিন উইকেট হারিয়ে ২২ এবং ৫ উইকেট হারিয়ে ১২১ রান থেকে ঘুরে দাঁড়ানোর সেই ইনিংস প্রমাণ করেছিল ব্যাটিংয়ে সম্ভাবনা। 
কিন্ত প্রোটিয়াদের ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হওয়া সেই সম্ভাবনাকে ম্লান করে দেয়। সাইমন হারমারের ৬ উইকেট এবং রাবাদার নিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডারকে বিপর্যস্ত করে। প্রথম ইনিংসে বড় সংগ্রহ করার পর দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানোর মতো ব্যাটিং করতে না পারাই ছিল পরাজয়ের মূল কারণ। 
পয়েন্টের পতন, সামনে কঠিন সমীকরণ 
দক্ষিণ আফ্রিকার বিপে সিরিজের আগে বাংলাদেশ ৫ নম্বরে ছিল। দুই ম্যাচের পরাজয়ে পয়েন্ট শতাংশ কমে ৩৬.৬৭ হয়েছে এবং দল নেমেছে ষষ্ঠ স্থানে। ৫ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট শতাংশ ৩৮.৫৪; অর্থাৎ ব্যবধান খুব বেশি নয়, কিন্তু বাংলাদেশের সামনে এখন ধারাবাহিকভাবে ম্যাচ জেতার চাপ। ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে বা পয়েন্ট টেবিলের ওপরের দিকে টিকে থাকতে হলে শুধু ব্যাটিংয়ে বড় সংগ্রহ নয়, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে। প্রথম টেস্টে ৪০০ রান এবং পরের টেস্টে ৯১ রানে অলআউট  এই দুই চিত্র জানিয়ে দেয় দলের মাঝে অস্থিরতার মাত্রা কোন পর্যায়ে। সামনের ম্যাচগুলোতে সেই অস্থিরতা কাটাতে না পারলে পয়েন্ট তালিকায় আরো নিচে নেমে যাওয়ার সম্ভাবনাও প্রবল।