জেরাল্ড-কোয়েনাকে ছাড়াই খেলবে দ.আফ্রিকা
ads

ক্রীড়া প্রতিবেদক 
শীর্ষ ছয় তারকাকে ছাড়া বাংলাদেশের বিপে ওয়ানডে ও টি-২০ সিরিজের দল ঘোষণা করেছিল দণি আফ্রিকা। এবার সেই দল থেকেও চোটের কারণে ছিটকে পড়েছেন দুই পেসার জেরাল্ড কোয়েৎজে ও কোয়েনা মাফাকা। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপে ওয়ানডে ও টি-২০ দুই স্কোয়াডেই ছিলেন কোয়েৎজে। অন্য দিকে মাফাকা ছিলেন টি-২০ দলে।  
দণি আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপে লায়ন্সের হয়ে খেলার সময় চোটে পড়েন কোয়েৎজে। চোট গুরুতর হওয়ায় বাংলাদেশের বিপে দুই সংস্করণের সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ডান হাতি পেসার। অন্য দিকে আগে থেকেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় ছিলেন তরুণ বাঁ হাতি পেসার কোয়েনা মাফাকা। কিন্তু অনুশীলনের সময় নতুন করে তার চোটের অবনতি ঘটে। ফলে বাংলাদেশের বিপে টি-২০ সিরিজের পাশাপাশি ইংল্যান্ড লায়ন্সের বিপে দণি আফ্রিকা ‘এ’ দলের এক দিনের সিরিজের স্কোয়াড থেকেও তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।  
এর আগে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাসহ কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, রায়ান রিকেলটন ও ম্যাথিউ ব্লিটজকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছিল প্রোটিয়ারা। কেশব মহারাজের নেতৃত্বাধীন ওয়ানডে দল এবং বিয়ন ফরচুইনের নেতৃত্বাধীন টি-২০ দলে এবার কোয়েৎজে ও মাফাকার অনুপস্থিতিতে বোলিং আক্রমণের শক্তি কিছুটা কমল স্বাগতিকদের। 
এই দুই পেসারের ছিটকে যাওয়ায় কপাল খুলেছে নতুনদের। কোয়েৎজের বদলি হিসেবে প্রথমবারের মতো দণি আফ্রিকার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিয়ান ফন ভুরেন। টি-২০ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ইথান বশ এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপোয় থাকা পেসার জেজে ব্যাসনকে। পাশাপাশি ইংল্যান্ড লায়ন্সের বিপে দণি আফ্রিকা ‘এ’ দলে মাফাকার জায়গায় যোগ করা হয়েছে ওকুহলে সেল ও বায়ান্দা মোজোলাকে।
আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর যথাক্রমে ইস্ট লন্ডন, পোর্ট এলিজাবেথ ও কেপটাউনে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও দণি আফ্রিকা। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর কিম্বার্লি, বেনোনি ও সেঞ্চুরিয়নে হবে তিনটি টি-২০।