যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার প্রস্তুতির ঘোষণা ইসরাইলের
ads

আলজাজিরা
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালানোর জন্য ইসরাইলি সামরিক বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এক সামরিক মুখপাত্র। বৃহস্পতিবার আলজাজিরার লাইভ রিপোর্টে এ তথ্য উঠে আসে। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ওমানের খাসাব বন্দরের কাছে হরমুজ প্রণালেিত নৌ-মাইনের আঘাতে দু’টি তেল ট্যাংকারে আগুন লাগার খবর পাওয়া গেছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সঙ্ঘাত ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।
ইসরাইলের সামরিক মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে এককভাবেই ইরানের বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদপে নেয়ার সমতা ও প্রস্তুতি তাদের রয়েছে। এর বিপরীতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাসিজ সপ্তাহ উপলে দেয়া বক্তব্যে স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের শক্তি কাজে লাগানোর ওপর জোর দেন। তিনি বলেন, দেশের সমস্যা সমাধান এবং নতুন সুযোগ কাজে লাগাতে বাসিজের অগ্রগতি ও আধুনিকায়ন প্রয়োজন।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি দাবি করেন, পেণাস্ত্র এবং আক্রমণাত্মক ও প্রতিরামূলক অস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্রের ঘাটতি রয়েছে দাবি করে তিনি বলেন, ইরানের পেণাস্ত্রের শক্তি, নির্ভুলতা ও ধ্বংসমতা প্রতিদিন বাড়ছে। আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলী ওজমায়ি দাবি করেন, হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বৈধ সার্বভৌম অধিকারের প্রতি সম্মান জানালেই এই জলপথ দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব।
আইআরজিসির তথ্যানুযায়ী, অননুমোদিত পথ ব্যবহার করে নৌ-চলাচল নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে গোপনে পার হওয়ার সময় ওমানের খাসাব বন্দরের কাছে দু’টি তেল ট্যাংকার নৌ-মাইনের আঘাতে তিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। প্রেস টিভির বরাতে জানানো হয়, এর একটি জাহাজে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রম করা জাহাজে হামলার ঘটনা বেড়েছে।
এ দিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি দাবি করেন, ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি অপ্রতিরোধ্য এবং পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ ভিত্তিহীন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধ দেশের অগ্রগতি রুখতে পারেনি। সংস্থার উপপ্রধান হোসেইন সাদেঘি জানান, ২০২৭ সালের মার্চের মধ্যে ১২টি নতুন রেডিয়েশন কেন্দ্র চালু করা হবে।
ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বলে স্থানীয় সংবাদপত্র আল-মাদা জানিয়েছে। অন্য দিকে ইরাক সীমান্তে নজরদারি বাড়ানো এবং অননুমোদিত সীমান্ত ক্রসিং বন্ধের উদ্যোগ নিয়েছে ইরাকি সীমান্তরী বাহিনী।
অঞ্চলজুড়ে সামরিক তৎপরতার অংশ হিসেবে ইয়েমেনের রাজধানী সানা ও পশ্চিমের হুদাইদায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া হুতিদের দু’টি ব্যালিস্টিক পেণাস্ত্র তাদের আকাশ প্রতিরা ব্যবস্থা প্রতিহত করেছে। এ ছাড়া গাজার দেইর এল-বালাহ এলাকায় ইসরাইলি বিমান হামলায় শিা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হন। দণি লেবাননের কাফার তেবনিত ও হাদ্দাথা এলাকায় ইসরাইলি বিমান ও গোলন্দাজ হামলার পাশাপাশি অধিকৃত পশ্চিম তের বিভিন্ন শহরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযানের খবর পাওয়া গেছে।
ইসরাইলকে যুক্তরাষ্ট্রের বার্তা
এমন প্রোপটে, মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরাইলের আঞ্চলিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভিন্ন ধরনের এক স্পষ্টবাদী মূল্যায়ন তুলে ধরেছেন। জার্মান ব্যবসায়ী মাথিয়াস ডফনারের সাথে একটি পডকাস্ট সাাৎকারে কুশনার বলেন, ইসরাইলের উচিত যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোনিবেশ করা। এর মাত্র দুই দিন আগেই তিনি ‘নিউইয়র্ক ম্যাগাজিন’-কে দেয়া এক সাাৎকারে সতর্ক করে বলেছিলেন যে, গাজা নিয়ে ইসরাইল যদি তাদের নীতি না বদলায়, তবে তারা বিশ্বে একঘরে হয়ে পড়বে। সেই সতর্কবার্তার দুই দিন পরই কুশনার নতুন এই মন্তব্য করলেন। 
তবে ইসরাইলকে যুদ্ধের মানসিকতা থেকে সরে আসার আহ্বান জানানোর অর্থ এই নয় যে, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সামরিক পদপে নেয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছে। ওই একই সাাৎকারে যুক্তরাষ্ট্রের প থেকে নতুন করে হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে কুশনার বলেন, ট্রাম্প ‘সবসময় তার সব বিকল্প পথ খোলা রাখেন’।
ইরানে আরেকটি হামলার জন্য কেন চাপ দিচ্ছেন নেতানিয়াহু
নেতানিয়াহুর তড়িঘড়ি করা বা জরুরি পদপে নেয়ার পেছনে মূলত তিনটি কারণ রয়েছে : নিরাপত্তাজনিত উদ্বেগ, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়ার সুযোগ কমে আসার আশঙ্কা এবং দেশের ভেতরে ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী মনে করেন যে, ইরান তাদের পেণাস্ত্রের মজুদ ও আকাশ প্রতিরা ব্যবস্থা নতুন করে গড়ে তুলছে এবং দেশটি এখনো আরো সামরিক হামলার মুখে দুর্বল অবস্থায় রয়েছে। নেতানিয়াহু নতুন করে ইরানে হামলা চালানোর বিষয়ে সমর্থন দিতে ট্রাম্পের ওপর বারবার চাপ দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে সাম্প্রতিক বৈঠকগুলোতে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামনে প্রমাণ হিসেবে ইরান সম্পর্কিত ইসরাইলি গোয়েন্দা তথ্য উপস্থাপন করেছেন মোসাদ প্রধান রোমান গোফম্যান।
তবে ইসরাইলের ভেতরেই ইরানে হামলা চালাতে এই তাড়াহুড়ো করা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পাওয়া যাচ্ছে যে, সেনাপ্রধান ইয়াল জামির এবং মোসাদের ভেতরের গবেষকরা এখনই নতুন করে ইরানে আরেকটি সামরিক অভিযান চালানোর কোনো জরুরি প্রয়োজন দেখছেন না। অন্য দিকে, কিছু ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার পে মত দিচ্ছেন। এর পেছনে একটি বড় রাজনৈতিক দিকও রয়েছে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যে তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক প্রতিপদের অভিযোগ, নিজের মতার মেয়াদ দীর্ঘায়িত করতে অথবা বিরোধীদের একটি জাতীয় ঐক্য সরকারে যোগ দিতে বাধ্য করতেই তিনি নতুন করে যুদ্ধ বাধাতে চাইছেন।
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরা বিষয়ক কমিটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান অবিলম্বে সামরিক পদপে নেয়ার পে দেখানো গোয়েন্দা যুক্তির (বা তথ্যের) যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নেতানিয়াহু এর কড়া জবাব দিয়ে পাল্টা অভিযোগ করেছেন যে, তার বিরোধীরা রাজনৈতিক কারণেই গুরুতর নিরাপত্তা হুমকিগুলোকে খাটো করে দেখছে। পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে ওয়াশিংটনের নিজস্ব রাজনৈতিক সময়সূচি। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নেয়ার পথে থাকায় ইসরাইলের কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, নতুন আরেকটি সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার সুযোগ ক্রমেই কমে আসছে।