মহাকবি আলাওল জীবন ও কালজয়ী কবিতা
ads

মধ্যযুগের বাংলা সাহিত্যাকাশ এক বিশাল ক্যানভাস, যেখানে নানা রঙের নত্রেরা নিজেদের আলোয় উদ্ভাসিত। কিন্তু এই আকাশের অসীমতার মাঝে এমন একজন জ্যোতিষ্ক আছেন, যার জীবন ও সৃষ্টি কেবল সাহিত্যের পাতার ইতিহাস নয়; বরং তা রোমাঞ্চ, ট্র্যাজেডি, ঐশ্বরিক প্রজ্ঞা এবং আবহমানকালের এক দুর্ভেদ্য সাহিত্য রহস্যের এক অবিশ্বাস্য সংমিশ্রণ। তিনি মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্য ধারা এবং অনুবাদ সাহিত্যের মুকুটহীন সম্রাট মহাকবি সৈয়দ আলাওল। ষোড়শ শতাব্দীর শেষ প্রান্ত থেকে সপ্তদশ শতাব্দীর শেষার্ধ পর্যন্ত সুবে-বাংলার রাজনৈতিক ও সামাজিক পটপরিবর্তনের এক উত্তাল সময়ে আবির্ভূত হয়ে এই কবি কেবল তার লেখনীর জাদুতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেননি, বরং নিজের ব্যক্তিজীবনকে এক রূপকথার চাইতেও বহুগুণ বেশি রোমাঞ্চকর এক মহাকাব্যে পরিণত করেছিলেন। ইতিহাস, ভূগোল, রাজনীতি এবং সমাজতত্ত্বের এক অদ্ভুত সমীকরণে আলাওলের জীবন যেন বাস্তবের জমিনে রচিত এক জীবন্ত ট্র্যাজেডি। 
জন্ম, বংশপরিচয় ও ভৌগোলিক শেকড় : মহাকবি সৈয়দ আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে তদানীন্তন (সুবে-বাংলার ফতেয়াবাদ পরগনা) বর্তমান মাদারীপুর জেলা সদরের জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিক ও গবেষকদের দীর্ঘ অনুসন্ধানে এই জালালপুর ও ফতেয়াবাদের অবস্থান নিয়ে নানা মুনির নানা মত থাকলেও, বাংলার আঞ্চলিক সাহিত্য ও সংস্কৃতির প্রবাহে এর শেকড় অত্যন্ত গভীরভাবে প্রোথিত। তার পারিবারিক পরিচয় ছিল অত্যন্ত গৌরবান্বিত। আলাওলের বাবা ছিলেন ফতেয়াবাদের শাসনকর্তা মজলিস কুতুবের একজন অত্যন্ত বিশ্বস্ত অমাত্য বা মন্ত্রী পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা। একটি অভিজাত, সংস্কৃতিমনস্ক ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়ার কারণে শিশুকাল থেকেই তিনি তৎকালীন ফার্সি, আরবি ও সংস্কৃত ভাষার চর্চা এবং প্রাসাদোপম শিষ্টাচারের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। 

জলদস্যুর আক্রমণ ও আরাকান যাত্রা : যৌবনের প্রারম্ভে আলাওলের জীবনের বাঁক ঘুরিয়ে দেয়া সেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঐতিহাসিক সূত্র থেকে জানা যায়, পিতার সফরসঙ্গী হয়ে নৌপথে পরিবার ও পরিজন নিয়ে ফতেয়াবাদ থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করেছিলেন তরুণ আলাওল। সে সময় বাংলার উপকূলীয় জলপথগুলোতে পর্তুগিজ এবং মগ জলদস্যুদের ত্রাসের রাজত্ব কায়েম ছিল। হাড়কাঁপানো সেই জলযাত্রায় হঠাৎ করেই পর্তুগিজ হার্মাদ বা জলদস্যুদের সশস্ত্র আক্রমণ নেমে আসে তাদের নৌবহরের ওপর। সেই অতর্কিত হামলায় জলদস্যুদের নির্মম তলোয়ারের আঘাতে নিহত হন আলাওলের পিতা। চোখের সামনে পিতার রক্তাক্ত মরদেহ এবং পরিবার-পরিজনদের ছিন্ন-ভিন্ন হয়ে যাওয়ার সেই বিভীষিকাময় দৃশ্য তরুণের মানসপটে গভীর ত সৃষ্টি করেছিল। শুধু তাই নয়, জলদস্যুরা পৈশাচিক উল্লাসে তরুণ আলাওল এবং তার সঙ্গীদের বন্দী করে ক্রীতদাস হিসেবে তৎকালীন স্বাধীন আরাকান রাজমুল্লুকে নিয়ে যায়। জলদস্যুদের হাতে বন্দী এক অসহায় তরুণ, যার মাথার ওপর থেকে ছাদ সরে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, তিনি আরাকানের অজানা অচেনা রাজ্যে উপস্থিত হন একজন ক্রীতদাস হিসেবে। এই বন্দিদশা এবং পরাধীনতার গ্লানি যেকোনো সাধারণ মানুষের মনোবল গুঁড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আলাওলের ভেতরে লুকিয়ে ছিল এক অদম্য সাহস এবং মানসিক শক্তি, যা সময়ের নিষ্ঠুরতম আঘাতেও ভেঙে যায়নি; বরং আরো ইস্পাতকঠিন হয়ে উঠেছিল।
আরাকান রাজসভায় উত্থান ও বহুমুখী পাণ্ডিত্য : আরাকানে পৌঁছানোর পর আলাওলকে শুরু করতে হয় এক কঠিন জীবন-সংগ্রাম। পেটের দায়ে এবং বেঁচে থাকার তাগিদে তাকে প্রথমে আরাকান রাজসভার অশ্বারোহী সৈন্যদলে একজন সাধারণ দেহরী বা সৈনিক হিসেবে চাকরি গ্রহণ করতে হয়। কিন্তু প্রতিভার সূর্যকে মেঘের আড়ালে বেশি দিন ঢেকে রাখা যায় না। অশ্বচালনা ও যুদ্ধবিদ্যায় পারদর্শিতার পাশাপাশি তার অসাধারণ বুদ্ধিমত্তা, রুচি এবং ভাষাজ্ঞান খুব দ্রুতই রাজদরবারের উচ্চপদস্থ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে। তৎকালীন আরাকান রাজসভা ছিল শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক অভূতপূর্ব মিলনমেলা। সেখানে তৎকালীন বাংলা, আরবি, ফার্সি, সংস্কৃত, হিন্দি, ব্রজবুলি ও মাঘি ভাষার এক অদ্ভুত সাংস্কৃতিক মিথষ্ক্রিয়া চলছিল। আরাকান রাজসভার তৎকালীন প্রধানমন্ত্রী ও সর্বশ্রেষ্ঠ সাহিত্য পৃষ্ঠপোষক কারেশি মাগন ঠাকুর যখন তরুণের এই বহুমুখী প্রতিভার সন্ধান পান, তখন তিনি তাকে অশ্বারোহীর চাকরি থেকে মুক্ত করে রাজসভার অন্যতম সম্মানিত কবি ও পণ্ডিত হিসেবে অধিষ্ঠিত করেন। আলাওল কেবল একজন কবি ছিলেন না; তিনি ছিলেন একাধারে ভাষাবিদ, সঙ্গীতজ্ঞ, ছন্দশাস্ত্রবিদ এবং দর্শনতাত্ত্বিক। ফার্সি ও সংস্কৃত সাহিত্যের ওপর তার যে অগাধ দখল ছিল, তা তাকে বাংলার মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ ‘পণ্ডিতকবি’ বা মহাকবি হিসেবে অমরত্ব দান করেছে। রাজসভার নিরাপদ আশ্রয়ে থেকে তিনি আরাকানের রোসাং রাজসভার অন্যান্য অমাত্য ও মন্ত্রীদের প্রত্য উৎসাহ ও পৃষ্ঠপোষকতা লাভ করেন। শ্রীমন্ত সোলেমান, সুলতান সুজার মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের সান্নিধ্য তার সাহিত্য-সাধনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।
কালজয়ী কাব্যসাহিত্যের সৃষ্টি : আলাওলের কাব্যসাহিত্যের ক্যানভাস অত্যন্ত বিশাল ও বৈচিত্র্যময়। মৌলিক রচনার পাশাপাশি অনুবাদ এবং রূপান্তর সাহিত্যে তিনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন, তা বাংলা সাহিত্যে বিরল। তার অমর সৃষ্টিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো :

১. পদ্মাবতী (১৬৪৮) : মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে কোরেশি মাগন ঠাকুরের উৎসাহে রচিত এই কাব্যটি মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্য ধারার মুকুটমণি। সিংহল রাজকন্যা পদ্মাবতী ও চিতোররাজ রতœ সেনের প্রেম, মানবীয় আবেগ এবং ঐতিহাসিক পতনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই কাব্যের আধ্যাত্মিক রূপক আজও পাঠকদের মুগ্ধ করে।
২. সতীময়না ও লোরচন্দ্রাণী (১৬৫৯) : মধ্যযুগের আরেক কালজয়ী কবি দৌলত কাজীর অসমাপ্ত কাব্য খণ্ডটি আরাকান রাজসভার অমাত্য শ্রীমন্ত সোলেমানের অনুরোধে আলাওল নিজ প্রতিভায় সফলভাবে সমাপ্ত করেন।
৩. সপ্তপয়কর (১৬৬৫)  : পারস্যের বিখ্যাত কবি নিজামীর ‘হফ্ত পয়কর’ অবলম্বনে রচিত রূপক ও রোমান্টিক কাব্য, যা নীতিশিা ও রূপকধর্মী ভাবনার এক অপূর্ব দলিল।
৪. সয়ফুলমুলুক-বদিউজ্জামাল (১৬৬৯) : জনপ্রিয় ‘আরব্য রজনী’ বা থাউজেন্ড ওয়ান নাইটস এর কাহিনীর ছায়া অবলম্বনে প্রণীত এক বর্ণাঢ্য প্রেমকাব্য।
৫. সিকান্দারনামা (১৬৭১-৭১) : বিশ্বজয়ী আলেকজান্ডারের জীবন ও অভিযানভিত্তিক এক বিশাল রূপকধর্মী কাব্য।
৬. তোহফা (১৬৬৪) : ইউসুফ গদার ফার্সি গ্রন্থ ‘তুহফাতুন নাসাইহ’ অবলম্বনে রচিত এই নৈতিক ও ধর্মীয় উপদেশের কাব্যটি সমাজের নৈতিক অবয় রোধে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
৭. রাগতালনামা : সঙ্গীত ও রাগ-রাগিণী বিষয়ক একটি বিশেষ মৌলিক গ্রন্থ, যা প্রমাণ করে যে সঙ্গীত শাস্ত্রেও তার পাণ্ডিত্য কতখানি গভীর ছিল।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্য রহস্য : মহাকবি আলাওলের জীবন ও কাব্য-সাহিত্যের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এর ভেতরে লুকিয়ে থাকা গভীর ও অমীমাংসিত কিছু সাহিত্য রহস্য। গবেষক ও সাহিত্য সমালোচকদের মনে যুগ যুগ ধরে কিছু প্রশ্ন ঘুরপাক খেয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর আজও পুরোপুরি মেলেনি। প্রথম রহস্য  দস্যুর বন্দী থেকে রাজকবি হওয়ার রূপান্তর। একজন সাধারণ কিশোর, যিনি জলদস্যুদের হামলায় সব কিছু হারিয়ে ক্রীতদাস হিসেবে আরাকানে নীত হলেন, তিনি কিভাবে অত অল্প সময়ের মধ্যে তৎকালীন রাজসভার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের আস্থাভাজন হয়ে উঠলেন? আরাকানের মতো একটি ভিনদেশী ও ভিনভাষী রাজসভায় তার এই আকস্মিক উত্থানের পেছনে কি কেবলই তার ব্যক্তিগত মেধা ছিল, নাকি এর নেপথ্যে কোনো সুদূর প্রসারী রাজনৈতিক বা পারিবারিক পরিচয় কাজ করেছিল যা তিনি সুকৌশলে গোপন রেখেছিলেন? দ্বিতীয় রহস্য কাব্যগুলোর অন্তরালে আধ্যাত্মিক রূপক, আলাওল তার প্রায় প্রতিটি কাব্যের শুরুতে এবং শেষে এক গভীর আধ্যাত্মিক বন্দনা ও রূপকের আশ্রয় নিয়েছেন। বাহ্যিকভাবে সেগুলো প্রণয়কাব্য বা রোমাঞ্চকর কাহিনী মনে হলেও, এর ভেতরে সুফিবাদের তাত্ত্বিক দর্শন (যেমন ফানা ও বাকা, ইশক এ হাকিকি) এমনভাবে লুকিয়ে আছে যে, সাধারণ পাঠক কেবল কাহিনীর মোহে আটকে থাকেন, আর পণ্ডিতরা খুঁজে পান পরম সত্তার সন্ধান। এই দ্বৈত রূপটি তিনি কিভাবে এত নিখুঁতভাবে বজায় রাখলেন, তা এক চিরন্তন রহস্য। তৃতীয় রহস্য  মধ্যযুগের অন্ধকারেও আধুনিক মনন : সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে বসে একজন কবি কিভাবে এত উদার, ধর্মনিরপে এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ধারণ করতে পেরেছিলেন? তৎকালীন রণশীল সামাজিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে ভিন্নধর্মের কাব্যসাহিত্য (যেমন  হিন্দি ও ফার্সি রূপকথা) বাংলায় রূপান্তর করার সময় তিনি যেভাবে লৌকিক প্রেমকে ঐশ্বরিক প্রেমে রূপায়িত করেছেন, তা সেকালের তুলনায় অনেক বেশি আধুনিক ও রহস্যময়।
জীবনাবসান ও চিরন্তন উত্তরাধিকার : জীবনের শেষ পর্যায়ে এসে আলাওল বৈষয়িক মোহ ত্যাগ করে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হন। তিনি কাদেরিয়া তরিকার দীা লাভ করেন এবং আধ্যাত্মিক জগতের এক প্রাজ্ঞ সাধক হিসেবে জীবন অতিবাহিত করেন। আনুমানিক ১৬৮০ খ্রিষ্টাব্দে এই মহান কবি আরাকান মুল্লুকেই চিরদিনের জন্য মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর শত শত বছর পার হয়ে গেছে; কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে আলাওলের আসন আজও অুণœ ও অবিচল। তার রেখে যাওয়া সাহিত্যিক উত্তরাধিকার কেবল মধ্যযুগীয় সাহিত্যের একটি অধ্যায় নয়; বরং তা বাংলা ভাষার শক্তি, সৌকর্য ও সর্বজনীনতার এক অবিসংবাদিত প্রমাণ।
মহাকবি সৈয়দ আলাওল ছিলেন ইতিহাসের এক আশ্চর্য সৃষ্টি। ক্রুর ভাগ্য, জলদস্যুর তলোয়ার, পরাধীনতার জিঞ্জির এবং ভিনদেশী বন্দিদশা কোনো কিছুই এই প্রতিভাধর মানুষের আত্মাকে দাবিয়ে রাখতে পারেনি; বরং অন্ধকার জগৎ থেকেই তিনি কাব্যসাহিত্যের আলো জ্বালিয়ে অমর হয়ে আছেন। তার জীবন ও সৃষ্টি আমাদের শিখিয়েছে যে, প্রতিকূলতার পাহাড় যতই উঁচু হোক না কেন, মানুষের মনন, সাধনা এবং সৃজনশীলতার কাছে তা শেষ পর্যন্ত পরাস্ত হতে বাধ্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্য রহস্যে সিক্ত মহাকবি আলাওল তাই চিরকাল বেঁচে থাকবেন বাঙালির সাংস্কৃতিক মননে, ভালোবাসায় এবং শ্রদ্ধায়।