
জুলাই-পরবর্তী সময়ে শরিফ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার চিন্তা ও দর্শনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী বন্দোবস্ত মোকাবেলার যে প্রচেষ্টা তৈরি হয়েছিল, প্রতিপ শেষ পর্যন্ত তাকে হত্যা করে সেই কণ্ঠ স্তব্ধ করে দিতে চেয়েছে। জুলাই-পরবর্তী অন্যতম বড় ব্যর্থতা হলো, হাদি হত্যার বিচার চেয়ে এখনো প্ল্যাকার্ড হাতে রাজপথে দাঁড়াতে হয়। অথচ ওসমান হাদির ইনকিলাব এখন শহর থেকে গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে। যারা জুলাইয়ের আকাক্সক্ষা ও অর্জন নিয়ে শঙ্কিত ছিলেন, তারা বোধহয় এখন আর হতাশ হবেন না। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদির জীবন ও আত্মত্যাগ এক গুরুত্বপূর্ণ তাৎপর্য অর্জন করেছে।
তেহরানের রাস্তার সাথে ঢাকার রাস্তার পার্থক্য কী বলে মনে করেন আপনি? ইরান বিপ্লবের সময় রেজা শাহ বিপ্লবীদের ওপর গণহত্যা চালিয়েছিলেন। শাহের শাসনামল ছিল দীর্ঘ। অন্য দিকে শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমানের বাকশালী শাসনের দীর্ঘ বিরতির পর একটানা ১৬ বছর স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন। গণতন্ত্রের নামে জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছিলেন স্বৈরতন্ত্র। ইরানের রাজপথের মতো ঢাকার রাজপথেও ছাত্র-জনতা নিরস্ত্র প্রতিবাদে নেমেছিল। সন্ধ্যার পর তেহরান শহরের বাড়ির ছাদ থেকে ভেসে আসা ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে গোটা শহর প্রকম্পিত হতো।
হাসিনা সরকারের প্রধান রাজনৈতিক মূলধন ছিল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা। একাত্তরের প-েবিপে ন্যারেটিভ তৈরি করে একশ্রেণীর মানুষের ওপর দমন-পীড়ন চালু রাখা হয়েছিল। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের মুক্তিযুদ্ধের চেতনার ন্যারেটিভ দিয়ে ঘায়েল করা হয়েছে। জুলাইয়ে হাসিনার ‘রাজাকার’ ট্যাগের বিরুদ্ধে ছাত্র-জনতা ফুঁসে ওঠে। ঢাকার দেয়ালে দেয়ালে হাসিনার ফ্যাসিবাদের চিত্র আঁকা হয়। বুলেট ও ট্যাংকের সামনে ‘আল্লাহু আকবার’ বলে বুক পেতে দাঁড়িয়ে যায় মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে হাসিনার গণহত্যার দৃশ্য পৃথিবীর সামনে তুলে ধরা হয়েছিল।
আপনি যদি ইরান বিপ্লবের দিকে তাকান, তাহলে বিপ্লবীদের মধ্যে দেখতে পাবেন ঈড়ষষবপঃরাব ডরষষ বা সমন্বিত ইচ্ছার প্রকাশ। বিপ্লব-পরবর্তী সময়ে তারা সেই সমন্বিত ইচ্ছাকে চড়ষরঃরপধষ ঝঢ়রৎরঃঁধষরঃু বা রাজনৈতিক রুহানিয়াতে রূপান্তরিত করেছিল। আমরাও ইনসাফের দেশ গড়ার স্বপ্ন নিয়ে লড়াই করেছি, শহীদ হয়েছি। কিন্তু আমাদের সমন্বিত ইচ্ছাকে রাজনৈতিক রুহানিয়াতে রূপান্তরিত করতে ব্যর্থ হয়েছি। তবে সেই ইচ্ছা এখনো ফুরিয়ে যায়নি।
১৯৭৮ সালে মিশেল ফুকো দুইবার ইরান ভ্রমণ করেন। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি ইরান বিপ্লব নিয়ে আলোচনা করেছেন। পাশ্চাত্যের চোখ রাঙানি সত্ত্বেও ইরান বিপ্লবের প্রতি সমর্থন জানিয়েছিলেন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও বিপ্লবীরা শাহাদতবরণের আকাক্সক্ষা নিয়েই রাজপথে নেমেছিল। একটি রক্তাক্ত জনযুদ্ধে জীবন দেয়ার ইচ্ছা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রার জন্য মানুষের এমন সম্মিলিত লড়াই; ফুকোর চিন্তার আলোকে রাজপথের এই অভিজ্ঞতাকে বিপ্লব হিসেবে পাঠ করা যায়।
কেবল জুলাই-পরবর্তী সময়ে নয়, বেশ কয়েক বছর ধরেই ইসলামী চিন্তা ও দর্শনের প্রতি তরুণদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আধিপত্যবাদ যে অধীনতা ও দাসত্বেরই আরেক রূপ, সেই শৃঙ্খল থেকে মুক্তির ল্েযই নতুন সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটছে। বাংলাদেশে আগ্রাসন, আধিপত্যবাদ ও ঈঁষঃঁৎধষ ঐবমবসড়হু বা সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তারা কোনো না কোনোভাবে আল্লামা ইকবালের চিন্তা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।
হাসিনার ফ্যাসিবাদী আমলে ইসলামী সংস্কৃতি ও দর্শনচর্চাকে সীমিত করে রাখা হয়েছিল। বিশেষ করে ইকবালের চিন্তাচর্চার েেত্রও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। অথচ নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও স্বাধীনতার মধ্য দিয়েই একটি দেশ ও জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। ইকবাল মুসলিম যুবকদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। ইসলামের ভেতর বস্তুবাদ ও আধ্যাত্মবাদের সমন্বয়কে সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে কল্যাণকর নীতি হিসেবে দেখেছেন। কুরআনের অনুপ্রেরণায় তিনি তার খুদি দর্শন বিকশিত করেছেন। তার খুদি দর্শনে চেতনা, অন্তর্দৃষ্টি ও ব্যক্তিত্বের সমন্বয় ঘটেছে। খুদির প্রধান উদ্দেশ্যই হলো আত্মজ্ঞান, আত্মবিকাশ এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠা।
ইকবালের খুদি কোনো প্রাকৃতিক প্রতিভা অথবা সহজাত জ্ঞান নয়। কর্মে উদ্যমী হওয়া, নিয়ম-নীতি ও শৃঙ্খলাপরায়ণতা এবং চরিত্রের অনুশীলনের মধ্য দিয়ে খুদির বৈশিষ্ট্য অর্জন করতে হয়। ইকবালের খুদি হলো এমন এক ব্যক্তিত্ব, যা মানুষকে আত্মসচেতন, আত্মবিশ্বাসী ও আল্লাহর ওপর বিশ্বাসী মুমিন বান্দা হিসেবে গড়ে তোলে। জুলাইয়ে ভীতি, দাসত্ব ও ভিাবৃত্তির বিরুদ্ধে ছাত্র-জনতা জেগে উঠেছিল। ইকবালের খুদি দর্শন এখানেই প্রাসঙ্গিক হয়ে ওঠে। সত্তার সম্মিলিত ইচ্ছাশক্তি অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। একদিকে ইকবালের খুদি ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্ত করে, অন্য দিকে ব্যক্তির খুদির সম্মিলিত শক্তি সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমরা দেখেছি, সংগ্রাম, বিপ্লব ও জনযুদ্ধে ইকবালের কবিতা হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। তেহরানের রাজপথে ইকবালের কবিতা বিপ্লবীদের স্লোগানে পরিণত হয়েছিল। জহির রায়হানের (১৯৩৫-৭২) ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রেও ইকবালের ‘খোদার ফরমান’ কবিতা ব্যবহার করা হয়েছিল। জুলাইয়ে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে ইকবালের সেই ‘খোদার ফরমান’ আবারো প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল।
ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার ছাড়া যে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’-এর মুখরোচক বয়ান হাজির করা হয়েছে, বাস্তবে তার সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠেছে। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তরের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। অথচ জুলাইয়ের স্পিরিট ছিল একটি নতুন রাষ্ট্রচিন্তা ও নতুন রাজনৈতিক ভিত্তি নির্মাণের আহ্বান। তবু জুলাইয়ের ছাত্র-জনতার দৃঢ়তা ও আত্মত্যাগ বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে হলে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক সঙ্কটকে গভীরভাবে অনুধাবন করতে হবে। আর সে জন্য প্রয়োজন জুলাইয়ের একটি সুসংহত দার্শনিক পাঠ। দার্শনিক বিশ্লেষণ ছাড়া জুলাই-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক পুনর্গঠনের প্রকৃত ভিত্তি নির্মাণ সম্ভব নয়। বিপ্লবের তাৎপর্য কেবল মতার পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না; বরং মানুষের চিন্তা, সংস্কৃতি, আত্মপরিচয় ও রাষ্ট্রভাবনার পরিবর্তনের মধ্য দিয়েই তার প্রকৃত রূপান্তর সম্পন্ন হয়।
‘ইকবাল, ফুকো ও জুলাই’ গ্রন্থটি জুলাই-পরবর্তী বাংলাদেশের অসমাপ্ত রাজনৈতিক, সাংস্কৃতিক ও রুহানি অভিজ্ঞতাকে বোঝার একটি প্রচেষ্টা। ইকবাল ও ফুকোর চিন্তার আলোকে জুলাইয়ের তাৎপর্য, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে অন্বেষণ করাই এই গ্রন্থের মূল উদ্দেশ্য। এখানে ইকবালের খুদি দর্শন, ফুকোর চড়ষরঃরপধষ ঝঢ়রৎরঃঁধষরঃু এবং জুলাইয়ের সম্মিলিত ইচ্ছাশক্তিকে একই বুদ্ধিবৃত্তিক পরিসরে পাঠ করার চেষ্টা করা হয়েছে। আধিপত্যবাদ, সাংস্কৃতিক হেজিমনি ও রাজনৈতিক দাসত্বের বিরুদ্ধে আত্মমুক্তির যে আকাক্সক্ষা জুলাইয়ের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, এই বই সেই আকাক্সক্ষার দার্শনিক ভিত্তি অনুসন্ধান করতে চায়।
জুলাই কেবল একটি রাজনৈতিক অভ্যুত্থানের নাম নয়; এটি আত্মপরিচয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক রাষ্ট্র নির্মাণের এক অসমাপ্ত আকাক্সক্ষা। সেই আকাক্সক্ষাকে ধারণ করে নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক চিন্তার বিকাশ ঘটানোই এখন সময়ের দাবি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









