
১৯৭২ সালে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। ঘটনাটি ছিল এমন: রাষ্ট্রীয় পর্যায়ে স্বনামধন্য মুক্তিযোদ্ধা সৈয়দ আলী আহসানের নেতৃত্বে বারো কি তেরোজন উচ্চপর্যায়ের শিাবিদ ও বুদ্ধিজীবী আসন্ন ঈদুল আজহা উপলে একটি সম্মিলিত বিবৃতি প্রকাশ করেছিলেন। বিবৃতির সারমর্ম হলো : যেহেতু গত ৯ মাস লাখ লাখ বনি আদমসহ, লাখ লাখ গৃহপালিত পশু তথা গরু-মহিষ, ছাগল-ভেড়া, দুম্বা নির্মমভাবে ধ্বংস হয়েছে সেহেতু আসন্ন পবিত্র ঈদুল আজহায় এবার আমরা জাতীয় প্রয়োজনের তাগিদে গৃহপালিত বড় পশু-বিশেষ করে গরু ও মহিষ কোরবানি পশু হিসেবে জবেহ না করে আমরা যদি ছোট ছোট পশু যেমন ছাগল, দুম্বা ভেড়া কোরবানির পশু হিসেবে মহান আল্লাহর দরবারে উৎসর্গ করি তাহলে মনে হয় জাতীয় প্রয়োজনে একটি বিশেষ বিবেচনায় আমরা মহিমান্বিত হতে পারি।
আমরা বিবৃতি প্রদানকারীরা আলেম শ্রেণীর বরেণ্য শিাবিদ ও ধীমান ‘স্কলার না হলেও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মনে করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী দেশবাসীর কাছে আমাদের এই সুচিন্তিত অভিমত ও বিবেচনা রাখছি। ভুল হলে দেশবাসী আমাদের ক্ষমা করবেন।
ব্যমাণ বিবৃতিটির কপি আমি খোঁজার চেষ্টা করলাম না, সেই সময় আর সুযোগ এই বয়সে এখন আর নেই। আমি এখন ডিমেনশিয়ায় ও আলঝেইমায় ভুগছি। ভঙ্গুর স্মৃতিশক্তির ওপর ভর করে সেই স্মরণীয় ঐতিহাসিক বিবৃতিটি উপস্থাপন করার সাহস করে মনে মনে আবার ভয়ও পাচ্ছি। কারণ চুয়ান্ন বছর পর এই বিষয়টিকে কোন বিত্তে প্রাজ্ঞ ও মহাজনকে কিভাবে নেবে তার নির্ণয় করা অতটা সহজ সরল নয়।
আমরা তখন কয়েক বন্ধু মিলে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান ও বহু সংবাদপত্রের প্রকাশক মহীউদ্দীন আহমদের গড়া সাপ্তাহিক সোনারবাংলা নিয়ে নাচানাচি করছি। আল্লাহর রহমতে মহান স্বাধীনতার পরপরই খেলাধুলার জন্য একটি মাঠ তো পেয়ে গেলাম। তখন নতুন করে কোনো সংবাদপত্র তেমন শুরু হয়নি। ‘নিউ নেশন, জয় বাংলা, হককথা, দেশবাংলা ইত্যাদি পত্রিকা বা সংবাদপত্রের উদ্ভাসনের আয়োজন চলছে। একদিকে দেশ গড়ার প্রবল উচ্ছ্বাস-উদ্দীপনা, স্বপ্ন, আশা-আকাক্সা, কল্পনা সাগরের উত্তাল তরঙ্গের মতো ঝাঁপাঝাঁপি করছে। অপর দিকে ভিন্ন উদ্দীপনার সাথে লুটপাট, নারী অপহরণ, সম্মান ও মর্যাদার হানিকরণ সব কিছুই একসাথে দুর্বার গতিতে চলছে। কেউ থামছে না।
ভাগ্যগুণে আমাদের পেপারেও বিবৃতিটি পৌঁছে গেল। আর যায় কোথায়? পড়বি তো পড় মালির ঘাড়ে। আমাদের নিয়মিত ও অনিয়মিত সাংবাদিক, লেখক, আঁতেল, সাহিত্যিক কবিগণ মোটামুটিভাবে বিভাজিত হয়ে গেলেন। সম্ভবত এটাই ছিল তরুণ বুদ্ধিজীবী তথা সাংবাদিক, সাহিত্যিক ও শিল্পীদের মাঝে প্রথম বিভাজন। আমার ওপর দায়িত্ব পড়ল জাতির অভিভাবকতুল্য শিাবিদ, কবি ও বাগ্মী সৈয়দ আলী আহসানের সাথে এই বিষয়ে সাাৎকার করার ব্যবস্থা করা।
স্যারের সাথে যোগাযোগ হলো। সোনার বাংলার কথা শুনে স্যার খুশি হলেন এবং বললেন, পশ্চিম বাংলায় এই নামে একটি অর্ধসাপ্তাহিক পত্রিকা ছিল। একটি নতুন তথ্য পেয়ে আমরাও খুশি হলাম। নির্দেশিত স্যারের দেয়া দিনপঞ্জি অনুযায়ী স্যারের বাসায় গেলাম। গিয়ে দেখি স্যার এবং স্যারের ভাগিনা টগবগে যুবক ফজলে রাব্বি ভাই বসে আছেন। তিনি আমাদের অভিবাদন জানিয়ে স্যারের কাছাকাছি নিয়ে গেলেন। আসলাম মনীষী স্যারের সাথে জীবনে প্রথম পরিচিতি হওয়ার জন্য। পেয়ে গেলাম মহামূল্যবান বোনাস হিসেবে সব মহলে পরিচিতজন রাব্বি ভাইকে। তাকে দেখে আমরা ক’জন বন্ধু প্রমাদ গুনলাম। ভয় হলো তিনি যে আবার আকাক্সিত বিষয়ে কী যে বলেন! কারণ তিনি কতটা মার্কসিস্ট সেটা আমাদের জানা না থাকলেও স্পষ্টতই বামঘেঁষা এটা আমরা জানতাম। বিশেষ করে সাহিত্য-বোদ্ধা সাহাবুদ্দিন আহমদের সাথে কিকু তর্ক-বিতর্কের দেখা ও শোনার আমার সৌভাগ্য হয়েছিল। সাহাবুদ্দিন ভাই বসতেন সম্ভবত রাইটার্স গিল্ড অফিসে। যেটার অবস্থান ছিল বাংলা একাডেমিতে। প্রবেশ করার পথেই হাতের বামে।
যা হোক, বিবৃতির বিষয়ে আমাদের মতামত ও অভিমত বিনয়ের সাথে পেশ করলাম। স্যার একটু গোস্বা করলেন, রাগান্বিত হলেন। বললেন, ঠিক আছে তোমরা এক সপ্তাহ পরে আবার একবার একই সময়ে এসো। এখন একটু চা-নাশতা খাও। বলতেই চা-নাশতা এসে গেল। রাব্বি ভাই দাঁড়িয়ে বললেন, মামা আমার কিছু কথা বলার আছে। বলব কি? বলো বলো। রাব্বি ভাই অত্যন্ত বিনয়ের সাথে বললেন, মামা এই কাজটি করা আপনাদের ঠিক হয়নি। বিষয়টি একেবারেই ধর্মীয়। মহান মুক্তিযুদ্ধের সাথে ধর্মীয় কোনো বিষয়ের তুল্যমূল্য হয় না। তা ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৯ মাসব্যাপী শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে এ দেশের মানুষ ছাগল, ভেড়া, দুম্বা কোরবানি দিয়েছে। দেশে এখন প্রচুর পরিমাণে ছোট গৃহপালিত পশু কী আছে? যা দিয়ে কোরবানির উৎসব উদযাপন করা যাবে। মাত্র তো দেশ শত্রুমুক্ত হলো। বিজয় দিবস সে আকাক্সিত মাত্রায় উদ্যাপিত হয়নি। প্রথম উদযাপনের ইভেনটি আপনারা প্রশ্নবিদ্ধ করে ফেললেন। আলেম-ওলামা ও দেশবাসী সহজভাবে নেবে না। আমরা হাততালি দিয়েও দিলাম না। রাব্বি ভাইয়ের কথা শুনে মনে হলো স্যার একটু বিব্রতবোধ করছেন।
বিষয়টি নিয়ে টক অব দ্যা টাউন না হলেও মৃদু মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। পরের সপ্তাহে আমরা সময়মতো স্যারের কাছে গিয়েছিলাম। স্যার শান্ত গলায় বললেন, তোমাদের কথাই ঠিক। রাব্বিও ভালো পরামর্শ দিয়েছে। আমরা যারা ঐ বিবৃতিটি দিয়েছিলাম সবাইকে আমি কনভেন্স করেছি।
আমরা এই বিষয়ে এখন নীরব থাকব। এ বিষয়ে আমরা আর কোনো উচ্চবাচ্য করিনি।
আমরা ইচ্ছা করেই প্রসঙ্গ পাল্টে ফেলেছিলাম। স্যারও খুশি হয়ে মুক্তিযোদ্ধের কিছু কাহিনী আমাদের শোনালেন। স্যার নিজেই আমাদের যোগাযোগ রাখতে বললেন। সাথে সাথে ওই কথাও বললেন, ফজলে রাব্বির আইকিউ ভালো। তাকে আমি অনেক কাজে লাগিয়েছি। সে আমাকে অনেক সহযোগিতা করে। তোমরাও তার সাথে যোগাযোগ রেখো।
প্রফেসর ডক্টর সৈয়দ আলী আশরাফের ধানমন্ডির অফিসে বসে আমাদের ও তাদের দু’টি প্রকাশনা প্রতিষ্ঠানকে একীভূত করে কোনো বিশাল আয়োজন করা যায় কি না সে নিয়ে কথা হচ্ছিল। আমাদের আলোচনায় যোগ দেয়ার কথা ছিল এডিবির এডভাইজার প্রফেসর ডক্টর আব্দুল মান্নানের। তিনি তখন উম্মা ব্যাংকের উপর কাঠামোর কাজে মাঝে মধ্যে ঢাকায় আসতেন। তার স্বপ্ন ছিল বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের প্রকাশনা সংস্থা গড়ে তোলা। তিনি তার স্বপ্ন ব্যক্ত করেছেন সৈয়দ আলী আশরাফ স্যারের সাথে। স্যার আমাকে প্রকাশনার বিষয়টি বিশদভাবে বর্ণনা করে আজকের মিটিংয়ে উপস্থিত হওয়ার আহ্বান করেন। আমরা আলাপ করছি। এর মধ্যেই ফজলে রাব্বি ভাই প্রবেশ করলেন। সালামের জবাব দেয়ার সাথে সাথেই স্যার উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। যার কথা চিন্তা করেছি কিন্তু উদ্যোম নিতে ভুলে গেছি সেই তো আল্লার তরফ থেকে এসে গেছে। বসো বসো, রাব্বি
ভাই আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, মামুরা খালি আমারে দেখলে কাজের কথা মনে পড়ে। নিজেরা ডাকে না।
স্যার বেল টিপে চায়ের অর্ডার দিলেন। আমাদের পরিবারের হাতে তখন তিনটি প্রকাশনা সংস্থা। শতদল প্রকাশনী লি:, জাতীয় গ্রন্থ প্রকাশনা, ইসলামী প্রকাশনা সংস্থা। স্যারের হাতে একটি। সম্ভবত মোকাররম পাবলিকেশন্স। আউটলেটটা ছিল এবং এখনো আছে ঢাকার নিউমার্কেটের বই বিপণী কর্নারে। আমাদের আউটলেটগুলো বাংলাবাজারে। রাব্বি সাহেবের জন্য ইন্টারেস্টিং সাবজেক্ট, তখন ছিলেন তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকও। বলতে গেলে ব্যাটে-বলে মিলে গেছে। বেশ উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রাণবন্ত আলোচনা চলছে। কিভাবে আমরা এক হবো, আন্তর্জাতিক হবো। দীর্ঘণ আলোচনার পরও যখন প্রফেসর ডক্টর আব্দুল মান্নান এসে পৌঁছলেন না তখন ফজলে রাব্বি ভাই এমন একটি মন মাতানো মামলা পেশ করলেন, সেটা শোনামাত্রই আমরা স্তম্ভিত হয়ে গেলাম। রাব্বি ভাই বলেছিলেন, তা হলো আপনারা দু’জন ইস্তেখারা করেন। তারপর প্রযোজনে মান্নান সাহেবও ইস্তেখারা করেন। একটা বড় বিষয় তো মহান আল্লাহর অভিপ্রায় তো লাগবে। আমরা মুগ্ধ ও বিমোহিত হয়ে গেলাম। আমি মনে মনে ভাবছিলাম, হায় আল্লাহ, আমরা আব্দুল মান্নানের জন্য অপো করছি, আর সেক্যুলার ফজলে রাব্বি ভাই কোন দ্বিধা না করে মহান আল্লাহকে হাজির করলেন। স্যার হাসতে হাসতে বললেন, ওতো খামাখা সেক্যুলার, ওর ভেতরটা রবের আলোকে উদ্ভাসিত। বই পাগল এই অদ্ভুত মানুষটি বই বা গ্রন্থের উন্নয়ন ও বিকাশে যা যা করেছেন, তা তো সবাই জানেন। কিন্তু ভেতরের মানুষটির খবর হয়তো সবাই সেভাবে নাও জানতে পারেন। বাংলা একাডেমির বিষয়ে তার সুস্পষ্ট বক্তব্য ছিল, প্রতিষ্ঠানটি যেন শিা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত হয়। শিার সাথে সংস্কৃতি বা সংস্কৃতির সাথে শিা সমানতালে চলতে পারে বা চলা উচিত। বিষয়টি মুদ্রার এপিঠ-ওপিঠ। একটির সাথে আরেকটির সম্পর্ক ওতপ্রোত। উন্নয়নশীল দেশে শিার সাথে সংস্কৃতি মেলবন্ধন মজবুত থাকা দরকার। তাহলে একদিকে যেমন শিা উন্নত হয়, অপরদিকে সংস্কৃতিও সমুজ্জ্বল হয়ে ওঠে। যে সংস্কৃতির দেহে ধর্ম, ঐতিহ্য, ইতিহাস, ভূগোল, ভূরাজনীতি, আত্মপরিচয়, জাতিসত্তা মনুষ্য দেহের হাত, পা, মাথা, নাক, কান ও চোখের মতো অঙ্গ বিরাজিত, সে সংস্কৃতি একটি জ্ঞানবান জাতি উপহার দিতে পারে। অন্যদিকে যে সংস্কৃতির মাঝে শুধু বিনোদনের প্রাধান্য বিরাজমান, সে সংস্কৃতি সুনীতি প্রধান জ্ঞানবান জাতি উদ্ভাসিত করতে পারবে না। বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে ও আলোচনায় এসব কথা তিনি পেশ করেছেন।
বাংলা একাডেমির পরিচালক ছিলেন তিনি। অবসর প্রাপ্তির পর একাডেমিসহ বিভিন্ন প্লাটফর্মে তিনি বলেছেন, যে গন্তব্য উদ্দেশ্য ও ল্যকে সামনে রেখে বাংলা একাডেমির জন্ম, সেই অভীষ্ট ল্য থেকে প্রতিষ্ঠানটি অনেক দূরে সরে পড়েছে। এর প্রধান ও প্রণিধানযোগ্য কারণ হলো, এই প্রতিষ্ঠানের চাবি সংস্কৃতি মন্ত্রণালয়ের হাতে। যে হাত অমল, বিমল ও পরিচ্ছন্ন নয়।
অন্যান্য অনেক জায়গার মতো নিজ গ্রামে লাইব্রেরি গড়ে তুলেছিলেন, নিজ এলাকার গণ্যমান্য গুণীজনদের পদক ও পুরস্কার প্রদানের নিয়ত করেছিলেন; কিন্তু তখন কানাডায়। ফোন করলেন, বললেন, অনেক জায়গায় অনেক অনুষ্ঠান করলেন, আমাদের জায়গায় একটু বেরিয়ে আসুন না। তার অনুরোধ রা করতে পেরেছিলাম। শোকর আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে বেশ কয়েকজন গুণী ব্যক্তি পাঠিয়ে সেখানকার পাঁচজন গুণী ব্যক্তিকে পদক ও পুরস্কার প্রদানের ব্যবস্থা করে আমরা ধন্য হয়েছিলাম। ঝড়-বৃষ্টির মাঝে পুরো একটি দিন ফজলে রাব্বি ভাইয়ের আপনজনেরা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









