
ক্রীড়া প্রতিবেদক
সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে বাজে একসময় পার করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ার পর সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হার। এরই মধ্যে সুখবর পেলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও তৌহিদ হৃদয়। টেস্টে ব্যাটারদের র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন লিটন। তার রেটিং পয়েন্ট ৬৫০। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৮ রান ও দ্বিতীয় ইনিংসে ১৫ রান। এর আগে জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২০ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৩৯ রান।
হৃদয় ২৮ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাংকিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট ৬০১। জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৩ রান। এবার সেঞ্চুরিয়ন টেস্টে করেছেন ৬০ রান। ২৭৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে আগের মতোই ৪ নম্বরে মেহেদী হাসান মিরাজ। যদিও তিনি সেঞ্চুরিয়ন টেস্টের একাদশে নেই।
এ দিকে জোহানেসবার্গ টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন কাগিসো রাবাদা। তিন ধাপ এগিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এখন তিনি ১০ নম্বরে। তার রেটিং পয়েন্ট ২২০। এবার সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে নিয়েছেন ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১ উইকেট।
বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে মুশফিকুর রহীম-নাজমুল হোসেন শান্তদের। তিন ধাপ পিছিয়ে টেস্টে ব্যাটারদের র্যাংকিংয়ে ৩৫ নম্বরে নেমে গেছেন শান্ত। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে চার ইনিংস মিলিয়ে করেছেন ৬১ রান। আর মুশফিক চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৮ নম্বরে। চোটে পড়ায় সেঞ্চুরিয়ন টেস্টের দল থেকেই ছিটকে গেছেন তিনি। আর জোহানেসবার্গ টেস্টে করেছিলেন ২২ রান; যার মধ্যে প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মেরেছিলেন।
৪৪০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মার্কো ইয়ানসেন। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন হ্যারি ব্রুক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









