
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগ এবং ফেডারেশন কাপের অন্যতম ভেনু গোপালগঞ্জ স্টেডিয়াম। লিগ ও ফেডারেশন কাপে খেলা এই মাঠে হয়েছে। এই স্টেডিয়ামে ফেডারেশন কাপের পরের ম্যাচ ১ ডিসেম্বর। আর বাংলাদেশ ফুটবল লিগে এই ভেনুুতে পরের খেলা ৫ ডিসেম্বর। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় গোপালগঞ্জ স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের খেলা চালানো সম্ভব কি না- এ নিয়ে সন্দেহ আছে। বাফুফের পেশাদার লিগ কমিটি অবশ্য এখনো এই ভেনুতে খেলা রেখেছে। তবে যদি এই স্টেডিয়ামে আগামীতে খেলার চালানো কঠিন হয়ে যায় তাহলে বিকল্পও চিন্তা করবে বাফুফে। বাফুফের সদস্য ও পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, ‘আমরা এখনো গোপালগঞ্জ স্টেডিয়ামে খেলা রেখেছি। যদি সেখানে খেলা চালাতে কোনো বাধার সম্মুখীন হই তাহলে বিকল্প চিন্তাও করছি আমরা।’
এর আগে কুমিল্লা ভেনু বাতিল করতে হয়েছিল বাফুফেকে। স্থানীয় ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিদের আপত্তিতে কুমিল্লা ভেনু বাদ করে বাফুফে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









