
- দেশের দুই-তৃতীংশ শিশু খাদ্যদারিদ্র্যের মধ্যে পড়েছে
- পুষ্টি, ফোন, শিক্ষা ও বাল্যবিয়েতে বড় ব্যবধান
- দেশের শিক্ষার মান উদ্বেগজনক
একই দেশে জন্মেও শিশুর পুষ্টির সুযোগ জেলাভেদে আকাশ-পাতাল ব্যবধান দেখা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় ছয় থেকে ২৩ মাস বয়সী ৭৯ শতাংশ শিশু খাদ্যদারিদ্র্যে ভুগছে। অন্য দিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এই হার ৪৪ শতাংশ। শুধু তাই নয়, দেশে ৬ থেকে ২৩ মাস বয়সী প্রতি ১০০ শিশুর ৬৫ জনই পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। দেশের দুই-তৃতীয়াংশ শিশু খাদ্য দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে।
সবচেয়ে খারাপ অবস্থা : ব্রাহ্মণবাড়িয়ায় ৭৯.০ শতাংশ, সিলেটে ৭৮.০, যশোরে ৭৭.০, বান্দরবানে ৭৬.৯ এবং শেরপুরে ৭৬.৪ শতাংশ।
তুলনামূলক ভালো অবস্থা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪.২, গাজীপুরে ৪৭.৪, জয়পুরহাটে ৫০.৮, বরিশালে ৫১.০ এবং পিরোজপুরে ৫২.৪ শতাংশ।
দেশের শিক্ষার অবস্থাও মারাত্মক উদ্বেগজনক। সাত থেকে ১৪ বছর বয়সী শিশুদের মাত্র ৫০.২ শতাংশ মৌলিক পড়ার দক্ষতা দেখাতে পেরেছে, গণিতে ৩৯.২ শতাংশ। জেলাভেদে ফারাকও বড়। বরিশাল বিভাগের ভোলা ও বরগুনায় মৌলিক গণিতের দক্ষতা তুলনামূলক কম। সিলেটের সুনামগঞ্জে আপার সেকেন্ডারিতে উপস্থিতি মাত্র ৩২.৪ শতাংশ এবং প্রাথমিক শেষ করার হার ৭৩.৩ শতাংশ, যা দেশের সবচেয়ে কমের মধ্যে পড়ে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ জরিপ এমআইসিএস ২০২৫-এর জেলা অ্যাটলাস বলছে, জাতীয় গড়ের আড়ালে লুকিয়ে আছে এই বড় বৈষম্য। অক্টোবর ২০২৬-এ প্রকাশিত অ্যাটলাসে প্রথমবারের মতো ৬৪ জেলা ও তিন সিটি করপোরেশনের আলাদা হিসাব দেয়া হয়েছে। গত সোমবার বিবিএস এটি আনুষ্ঠিকভাবে প্রকাশ করেছে।
জরিপের পরিধি : ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ হয়। এতে ৩ হাজার ১৪৯টি ক্লাস্টারের ৬২ হাজার ৯৮০টি খানা অন্তর্ভুক্ত ছিল। অ্যাটলাসে বাছাই করা ৫২টি নির্দেশকের জেলাভিত্তিক হিসাব রয়েছে।
দুই-তৃতীয়াংশ শিশু খাদ্যদারিদ্র্যে
জরিপে ছয় থেকে ২৩ মাস বয়সী শিশুদের আগের দিনের খাবার যাচাই করা হয়। আটটি নির্ধারিত খাদ্যগোষ্ঠীর মধ্যে চার বা তার কম গোষ্ঠীর খাবার পেয়েছে, এমন শিশুকে খাদ্যদারিদ্র্যে থাকা ধরা হয়েছে। জাতীয় পর্যায়ে এই হার ৬৪.৮ শতাংশ, অর্থাৎ প্রতি তিনজনে প্রায় দু’জন।
সবচেয়ে খারাপ অবস্থা : ব্রাহ্মণবাড়িয়ায় ৭৯.০ শতাংশ, সিলেটে ৭৮.০, যশোরে ৭৭.০, বান্দরবানে ৭৬.৯ এবং শেরপুরে ৭৬.৪ শতাংশ।
তুলনামূলক ভালো অবস্থা : ঢাকা দক্ষিণে ৪৪.২, গাজীপুরে ৪৭.৪, জয়পুরহাটে ৫০.৮, বরিশালে ৫১.০ এবং পিরোজপুরে ৫২.৪ শতাংশ।
বিভাগওয়ারি হিসাবে সিলেটে হার সর্বোচ্চ (৭২.১ শতাংশ), এরপর ময়মনসিংহ (৭০.৮) ও খুলনা (৬৮.১)। সর্বনি¤œ ঢাকা বিভাগে (৫৮.৪)।
অপুষ্টির অন্য সূচকেও একই ছবি
পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৩ শতাংশ বয়সের তুলনায় কম ওজনের। সিলেট বিভাগে এই হার সর্বোচ্চ, ২৯.৬ শতাংশ। সুনামগঞ্জে ৩৫.৪, মৌলভীবাজারে ৩০.৪ ও নেত্রকোনায় ৩০.২ শতাংশ শিশু কম ওজনের।
নতুনভাবে যুক্ত রক্ত পরীক্ষায় ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৪৩.৯ শতাংশের রক্তস্বল্পতা পাওয়া গেছে। ভোলায় ৬৫.০, মাগুরায় ৬২.৯ এবং মাদারীপুরে ৬২.৩ শতাংশ। সবচেয়ে কম হবিগঞ্জে, ২৮.৭ শতাংশ। আয়োডিনযুক্ত লবণ ব্যবহারকারী খানা জাতীয়ভাবে ৭৮.৬ শতাংশ, তবে ভোলায় ৪৯.০ ও যশোরে ৫০.৫ শতাংশ। স্বস্তির খবর, ৯৭.৮ শতাংশ শিশু জন্মের পর মায়ের দুধ পেয়েছে।
সুরক্ষা সহায়তা কোথায় যাচ্ছে
১৮ বছরের নিচে শিশুদের ৩৯.৩ শতাংশ এমন খানায়(বাসা-বাড়ি) থাকে, যেখানে গত তিন মাসে কোনো না কোনো সামাজিক সহায়তা এসেছে। বরিশাল বিভাগে এই হার ৫৫.৫ শতাংশ, ঢাকা বিভাগে ২৬.১। ঢাকা শহরের দুই করপোরেশনে ১৫ শতাংশের নিচে। অথচ সিলেট বিভাগে সুনামগঞ্জ ছাড়া অন্য জেলায় সহায়তার হার কম, যেখানে পুষ্টির সঙ্কট প্রকট।
ফোন ও ইন্টারনেটের ব্যবধান
জাতীয়ভাবে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ৭২.২ শতাংশের নিজের মোবাইল ফোন আছে। ঢাকা জেলায় তা ৮৮.২ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৫৪.৪, লালমনিরহাটে ৫৬.১ ও পঞ্চগড়ে ৫৬.৬ শতাংশ। ইন্টারনেট ব্যবহারে জাতীয় হার ৪৮.৩ শতাংশ। ২০১৯ সালে বরিশাল বিভাগে এই হার ছিল ৫.১ শতাংশ, এখন ৪০.৩। তবু মুন্সীগঞ্জে ৭৫.১ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করলেও সুনামগঞ্জে করেন ১৯.৪ শতাংশ।
জরিপে ফোন ও শিশুর পুষ্টির কার্যকারণ দেখানো হয়নি। তবে মানচিত্রে মিল চোখে পড়ে। সুনামগঞ্জে শিশুদের কম ওজনের হার দেশে সর্বোচ্চ, আবার নারীদের ইন্টারনেট ব্যবহার সর্বনি¤œদের কাছাকাছি। ঢাকা ও গাজীপুরে ডিজিটাল প্রসার বেশি, শিশুর খাদ্যদারিদ্র্য কম।
ফোন, মা ও শিশুর পুষ্টি
জরিপে ফোন ও শিশুর পুষ্টির সরাসরি কার্যকারণ দেখানো হয়নি। তবে মানচিত্রে একটি মিল চোখে পড়ে। যে এলাকাগুলোতে নারীদের ইন্টারনেট ও ডিজিটাল সুযোগ কম, সেগুলোর অনেকটিতেই শিশুর অপুষ্টির হারও বেশি। সুনামগঞ্জ এর উদাহরণ : সেখানে শিশুদের কম ওজনের হার দেশে সর্বোচ্চ (৩৫.৪ শতাংশ), অথচ নারীদের ইন্টারনেট ব্যবহার সর্বনি¤œদের কাছাকাছি। অন্য দিকে ঢাকা ও গাজীপুরে ফোন-ইন্টারনেটের প্রসার বেশি এবং শিশুর খাদ্যদারিদ্র্য কম। ফোনের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টির তথ্য, সরকারি সেবার বার্তা ও সামাজিক সুরক্ষার আবেদন পৌঁছানোর সুযোগ থাকায় জরিপ-প্রণেতারা এই ব্যবধান কমানোকে নীতিগত অগ্রাধিকার দিতে বলছেন।
শিক্ষা : প্রাথমিকে এগিয়ে, উপরের স্তরে ঝরে পড়া
জরিপে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক স্কুলবয়সী শিশুদের ৮৫.১ শতাংশ স্কুলে যাচ্ছে। কিন্তু লোয়ার সেকেন্ডারি স্তরে এই হার নেমে ৬০.১ এবং আপার সেকেন্ডারিতে ৫০.৮ শতাংশে দাঁড়িয়েছে। উপরের স্তরের পাঠ শেষ করেছে মাত্র ৪৩.৯ শতাংশ।
জরিপে শেখার মানকে উদ্বেগজনক হিসেবে দেখানো হয়েছে। সাত থেকে ১৪ বছর বয়সী শিশুদের মাত্র ৫০.২ শতাংশ মৌলিক পড়ার দক্ষতা দেখাতে পেরেছে, গণিতে ৩৯.২ শতাংশ। জেলাভেদে ফারাক বড়। বরিশাল বিভাগের ভোলা ও বরগুনায় মৌলিক গণিতের দক্ষতা তুলনামূলক কম। সিলেটের সুনামগঞ্জে আপার সেকেন্ডারিতে উপস্থিতি মাত্র ৩২.৪ শতাংশ এবং প্রাথমিক শেষ করার হার ৭৩.৩ শতাংশ, যা দেশের সবচেয়ে কমের মধ্যে।
বাল্যবিয়ে : সিলেটে ব্যতিক্রম, অন্যত্র উদ্বেগ
জরিপে দেখা যায়, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭.২ শতাংশের ১৮ বছরের আগে বিয়ে হয়েছে। এই হার চাঁপাইনবাবগঞ্জে ৭৩.৩, যশোরে ৬৭.৯ এবং চুয়াডাঙ্গায় ৬৭.৯ শতাংশ। ব্যতিক্রম সিলেট বিভাগ, যেখানে হার ২১ শতাংশ, আর সিলেট জেলায় ১২.৮ শতাংশ। ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের বর্তমানে বিবাহিত থাকার হার জাতীয়ভাবে ৩৮.৯ শতাংশ। সিলেট জেলায় তা ১৪.৩, আর জয়পুরহাটে ৫৭.৪ শতাংশ।
বাল্যবিয়ে ও শিক্ষার সম্পর্ক এখানেও চোখে পড়ে। কিন্তু সিলেটে বাল্যবিয়ে কম হলেও শিশুর কম ওজন, খাদ্যদারিদ্র্য ও শিক্ষায় বিভাগটি পিছিয়ে, ফলে একটি সূচকের ভালো অবস্থা অন্যটির নিশ্চয়তা দেয় না বলে জরিপে বলা হয়েছে।
নারীর অবস্থান
জরিপে উল্লেখ করা হয়েছে,স্বামীর হাতে স্ত্রীর মার খাওয়াকে অন্তত একটি ক্ষেত্রে যৌক্তিক মনে করেন ২৬.৬ শতাংশ নারী। বান্দরবানে ৬৬.৮, পঞ্চগড়ে ৬১.১ ও মেহেরপুরে ৫৫.৮ শতাংশ।
২০১৯ সালে মেহেরপুরে এই হার ছিল ১০.৫ এবং পিরোজপুরে ১.৮ শতাংশ। এখন পিরোজপুরে ৪৫.৫। এই আকস্মিক লাফের পেছনে প্রশ্নপদ্ধতি বা নমুনার প্রভাব থাকতে পারে, তাই সতর্কতা দরকার।
নিজের প্রজনন স্বাস্থ্যসংক্রান্ত সিদ্ধান্ত নিজে নিতে পারেন ৫৯ শতাংশ বিবাহিত নারী। লক্ষ্মীপুরে ৪০.৩ এবং নোয়াখালীতে ৪২.২ শতাংশ।
পানি ও স্যানিটেশন : ৯৯ শতাংশ মানুষ উন্নত উৎসের পানি পান করে, কিন্তু বাড়ির আঙিনায় উন্নত পানির সংযোগ আছে ৮৫.৯ শতাংশের। বরগুনা, পিরোজপুর ও বাগেরহাটে তা ৪৭ শতাংশের কাছাকাছি। নিরাপদভাবে ব্যবস্থাপিত অন-সাইট স্যানিটেশন আছে মাত্র ২৩.৭ শতাংশের, ঢাকা দক্ষিণে ০.৩ শতাংশ।
বিদ্যুৎ : জাতীয়ভাবে ৯৮.২ শতাংশ, কিন্তু খাগড়াছড়ি (৫২.৭) ও রাঙ্গামাটিতে (৫৩.৩) প্রায় অর্ধেক মানুষ বিদ্যুৎ-সংযোগ পায়নি।
জন্মনিবন্ধন : পাঁচ বছরের নিচে ৫৯.২ শতাংশের। পিরোজপুরে ৮৮.৭, চট্টগ্রাম সিটিতে ২৫.৭ শতাংশ।
প্রজনন হার : ২.৪। ভোলায় ৩.৫ আর বাগেরহাটে ১.৫, যা প্রতিস্থাপন-স্তরের অনেক নিচে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









