ইউনিভার্সেল মেডিক্যালের উদ্যোগে টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা অনুষ্ঠিত
ads


চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১০ মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দ্বিতীয়বারের মতো “টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬” আয়োজন করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। গতকাল রাজধানীর মহাখালী রাওয়া কনভেনশন সেন্টারে এই আয়োজন করা হয়। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় এই মেধাক্রমের বিষয়টি সম্পর্কে ওয়াকিফহাল নয়, তাই এই বিশেষ খবরটি জানাতে এবং মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি ও অনুপ্রাণিত করতেই এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো: নূরুল ইসলামঅ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাবির শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল; গণমাধ্যম ব্যক্তিত্ব, চিন্তক ও বিতার্কিক ডা: আব্দুন নূর তুষার, শিক্ষকদের পক্ষ থেকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দীপু এবং গণমাধ্যমের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল (অব:) মীর মো: মোতাহার হাসান, সিইও অ্যান্ড অ্যাডভাইজর, এটিএন বাংলা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তা জাহান, সমন্বয় করেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।-বিজ্ঞপ্তি।