কেপটাউনে এমিরেটসের দশম সিগনেচার ট্র্যাভেল স্টোর চালু
ads


বিশ্বব্যাপী স্মার্ট প্রযুক্তি, ব্যক্তিকেন্দ্রিক সেবা এবং আকর্ষণীয় ব্যান্ড অভিজ্ঞতাসমৃদ্ধ নতুন ধরনের রিটেইল সেবা চালুর অংশ হিসেবে এমিরেটস দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তাদের ইন্টারঅ্যাকটিভ ট্র্যাভেল স্টোর উদ্বোধন করেছে। এমিরেটসের বৈশ্বিক রিটেইল সম্প্রসারণ পরিকল্পনায় এয়ারলাইনটি ৪৭.৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে ১০টি ট্র্যাভেল স্টোর এবং ১৪টি ট্র্যাভেল রিটেইল আউটলেট চালু করেছে এয়ারলাইনটি। কনভেনশন টাওয়ার্সের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত ১৬২ বর্গমিটারের স্টোরটি এমিরেটসের নিজস্ব ডিজাইনে সাজানো হয়েছে। এখানে পাওয়া যাবে লাউঞ্জের মতো আরামদায়ক পরিবেশ, চারটি গ্রাহকসেবা ডেস্ক এবং বুকিং ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় সেলফ-সার্ভিস কিয়স্ক। পাশাপাশি বিজনেস ক্লাসের একটি পূর্ণাঙ্গ আসন এখানে ভিজিটরদের  প্রদর্শন ক্রা হয়েছে, তার সাথে রয়েছে  ইন্টারঅ্যাকটিভ সেলফি মিরর এবং বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণসামগ্রী ও ভিজিটরদের সংগ্রহের জন্য  ক্ষুদ্রাকৃতির এমিরেটস উড়োজাহাজের মডেল। বিজ্ঞপ্তি।