তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটির সভা অনুষ্ঠিত
ads


তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটির ৪৫তম সভা গত ২৩ নভেম্বর কোম্পানির প্রধান কার্যালয়, মনির টাওয়ার মতিঝিল (ফকিরাপুল), ঢাকায় অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়াও  আমন্ত্রিত অতিথি হিসেবে বিনিয়োগ, অডিট, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানগণ  ও  নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটির সব সদস্যসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারি মো: শাহীন মিয়া  সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।