
রাজশাহী ব্যুরো
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১২ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার)। এবার ১২ শতাধিক আসনের বিপরীতে সর্বোচ্চ ১৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
রুয়েটের নির্ধারিত ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট (িি.িধফসরংংরড়হ.ৎঁবঃ.ধপ.নফ) থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষে একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার রাজশাহীর রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। উভয় কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









