
ছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ মাহফিল চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। শেষ দিন মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করবেন। দরবারের খোলাফা ও ওলামায়ে কেরাম ওয়াজ-নসিহত করবেন।
মাহফিলে মরহুম পীর শাহ সুফি হজরত মাওলানা মোহেবুল্লাহ রহ:-এর ইছালে ছওয়াব কামনা করা হবে। পাশাপাশি সবার নেক মকসুদ হাসিল, বালা-মুসিবত থেকে মুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি, বিশ^ মুসলিমের সার্বিক কল্যাণ এবং মুমিন-মুর্দেগানের রূহের মাগফিরাত ও নাজাত কামনায় দোয়া-মোনাজাত করা হবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









