
জয়দেবপুর (গাজীপুর) সংবাদদাতা
পোশাকশিল্প শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলন ও এর ফলে গঠিত নি¤œতম মজুরি বোর্ড চার ধাপে বৈঠকের পরে সর্বশেষ গতকাল ভোরে চার গ্রেডে নি¤œতম মজুরি নির্ধারণ করেন। এতে প্রথম গ্রেডে নি¤œতম মজুরি ২১ হাজার ৫০০ ও চতুর্থ গ্রেডে নি¤œতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। এরপর ও অস্থিরতা কাটছে না পোশাকশিল্পে। এ দিকে পোশাক শ্রমিকদের উসকে দিয়ে রফতানিমুখী এই খাতকে ধ্বংস করে দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের বিরুদ্ধে।
গতকাল খোলা থাকা কারখানাগুলোতে সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর বহিরাগতরা কারখানার সামনে এসে শ্রমিকদের উসকে দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করে তোলেন এ সময় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর, মনিপুরসহ ভিবিন্ন এলাকায় প্রায় একই সময়ে বিভিন্ন কারখানায় হামলা ভাঙচুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলো অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়দের মানববন্ধন : শ্রম অসন্তোষ, বিশৃঙ্খলা ও কারখানায় ভাঙচুরের প্রতিবাদে গতকাল ‘শিল্প বাঁচান, কর্মসংস্থানের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছেন গাজীপুরের স্থানীয় বাসিন্দারা। এ সময় শিল্পকারখানার নিরাপত্তা, উৎপাদন স্বাভাবিক রাখা এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক ফখরুল ইসলাম প্রধানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে কয়েক শ’ বাসিন্দা ও সচেতন নাগরিক অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









