পাকুন্দিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ রশীদ ভূঁইয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা
ads

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক এম এ রশীদ ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পাকুন্দিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এর আয়োজন করে পাকুন্দিয়া প্রেস ক্লাব। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পাকুন্দিয়া প্রতিনিধি মো: আছাদুজ্জামান খন্দকার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ক ম মুহিব্বুল্লাহ বচ্চন, দৈনিক ইত্তেফাকের পাকুন্দিয়া প্রতিনিধি মো: তরীকুল হাসান শাহীন, দৈনিক জনতার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: মিজানুর রহমান, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আরিফুল হাসান আরজু, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: আবু হানিফ এবং দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি এম এ হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এম এ রশীদ ভূঁইয়ার দায়বদ্ধতা ছিল অনুকরণীয়। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, বাংলাবাজার, আজকের দেশসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করেছেন। স্থানীয় সাংবাদিকতা ও শিক্ষকসমাজে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।