আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
ads

বগুড়া অফিস
গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার উদ্যোগে বুধবার বাদ আসর বগুড়া আইন কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী শাখার আমির অধ্যাপক আ স ম আব্দুল মালেক। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর শাখার সাবেক আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বক্তব্য রাখেন- মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট আল-আমিন তরফদার, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাসেত, হেদাইতুল ইসলাম, আব্দুল হামিদ বেগ, আব্দুস ছালাম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আজগর আলী, ইকবাল হোসেন, মাহফুজুল হক প্রমুখ।