
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির ৫ম সভা গত সোমবার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে আইবিসিএফ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভাপতিত্ব করনে। সভায় ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিভিন্ন নীতিগত বিষয়, বিদ্যমান সমস্যা ও তার সমাধান এবং এ খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় নির্বাহী কমিটির সদস্যের মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান বদিউর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ফিরোজুর রহমান, এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ মো: নূরুন নেওয়াজ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন। এ ছাড়া আইবিসিএফের অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: সিদ্দিকুর রহমান এবং আইবিসিএফ সহকারী সচিব, জাহাঙ্গীর আলম সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









