
দেশের ইসলামিক ব্যাংকিং, তাকাফুল ও শরিয়াহভিত্তিক অর্থায়ন খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’ (বিআইএফএস ২০২৬)-এর দ্বিতীয় আসর সিটি ইসলামিকের সহযোগিতায় ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আইএফএ কনসালটেন্সি ও মালয়েশিয়াভিত্তিক এডিএল গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আশানুর রহমান। আরো উপস্থিত ছিলেন আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা এবং এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও সিইও ড. মুফতি ইউসুফ সুলতান, আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এডিএল গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা মুফতি আবদুল্লাহ মাসুম। সম্মেলনে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, দুবাই ও উজবেকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার নীতিনির্ধারকসহ শীর্ষস্থানীয় ইসলামিক ব্যাংকিং নির্বাহী, শরিয়াহ স্কলার, তাকাফুল অপারেটর, অ্যাসেট ম্যানেজার ও আন্তর্জাতিক প্রতিনিধিসহ প্রায় ৪০০ জন বিশেষজ্ঞ অংশ নেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









