
রয়টার্স
চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে এক পাকিস্তানি নভোচারীসহ মহাকাশ অভিযানে যাচ্ছে দেশটির শেনঝৌ-২৪ মহাকাশযান। চীনের গোবি মরুভূমি অঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণ করার কথা রয়েছে।
তিন সদস্যের এই নভোচারী দলে রয়েছেন কমান্ডার তাং হংবো, ফ্লাই ইঞ্জিনিয়ার উয়ি এবং পাকিস্তানি পেলোড বিশেষজ্ঞ জিশান আলি। জিশান মহাকাশ অভিযানে অংগ্রহণকারী প্রথম পাকিস্তানি হতে যাচ্ছেন। পাশাপাশি তিনি চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করতে যাওয়া প্রথম বিদেশী নভোচারী হবেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থা গতকাল মঙ্গলবার জানিয়েছে, নভোচারী দলটি সুস্থ ও ভালো অবস্থায় আছে আর উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
চীনের শেনঝৌ মিশনগুলো ২০২১ সাল থেকে তিনজন করে চীনা নভোচারীকে ছয় মাস অবস্থানের জন্য দেশটির তিয়াং গং মহাকাশ স্টেশনে নিয়ে যাচ্ছে। বিদায়ী শেনঝৌ-২৩ নভোচারীদের দু’জনের সাথে ফিরে আসার আগে জিশান মহাকাশ স্টেশনটিতে স্বল্পমেয়াদি সফরে থাকবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









