
আলজাজিরা
প্রতিবেশী বাল্টিক দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে ধারাবাহিক উসকানিমূলক তৎপরতার অভিযোগ এনে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এস্তোনিয়ার এ ধরনের পদক্ষেপ দুই দেশকে প্রকাশ্য সঙ্ঘাতের দিকে নিয়ে যাচ্ছে। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়া হয়। রাশিয়ার সাথে সীমান্ত বন্ধের পরিকল্পনার ঘোষণা এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলার ঘটনার পর এস্তোনিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মস্কো। সীমান্ত বন্ধের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এস্তোনিয়ার কূটনীতিককে আবার স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে যে, এ ধরনের উসকানিমূলক ও বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছে। পাশাপাশি দেশটির বিরুদ্ধে রুশবিদ্বেষী মনোভাব ছড়ানোর অভিযোগও তুলেছে মস্কো। রাশিয়া আরও অভিযোগ করেছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের পরোক্ষ সুযোগ করে দিচ্ছে এস্তোনিয়া। তবে তাল্লিন এই অভিযোগ নাকচ করে দিয়েছে। এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বিঘœ ঘটানো, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা, রুশ ভাষার ব্যবহার বন্ধের উদ্যোগ এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকি দেওয়ার মতো অভিযোগও এনেছে মস্কো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









