ট্রাম্পের সমঝোতায় এনভিডিয়ায় ফিরলেন হুয়াং
হুয়াং জেনসেন।
ads

সিএনবিসি
সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে পদত্যাগ করার দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল হয়েছেন জেনসেন হুয়াং। অথচ কয়েক দিন আগেই প্রতিষ্ঠানটিতে ফেরার বিষয়ে তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। হুয়াংকে দায়িত্বে ফিরিয়ে আনতে ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ছিল এনভিডিয়া। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, প্রযুক্তি খাতের এই শীর্ষ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে সিদ্ধান্ত বদলাতে ‘রাজি’ করানোর পেছনের ‘সমঝোতাটা তিনিই করেছেন’। তবে অর্থনৈতিক স্বার্থে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়েছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা। আগামী ডিসেম্বরের শুরুতে মার্কিন কংগ্রেসে হুয়াংয়ের সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।
হুয়াংয়ের এই ফিরে আসা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সপ্তাহব্যাপী চলা দরপতনের ধারা থামাতে ভূমিকা রেখেছে। টানা পতনের কারণে এসঅ্যান্ডপি ৫০০ সূচক মূল্য সংশোধনের পর্যায়ে চলে গিয়েছিল। হুয়াং সরে দাঁড়ানোর পর এনভিডিয়ার শেয়ারের দামে বড় ধরনের ধস নেমেছিল। তবে গত সোমবার তার পুনর্বহালের খবরে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩১ শতাংশ বেড়ে যায়, যার ফলে এনভিডিয়ার বাজার মূলধনে যুক্ত হয়েছে প্রায় এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার। যদিও দিন শেষে শেয়ারের দাম শুক্রবার সকালের শুরুর মূল্যের তুলনায় সামান্য কম ছিল।