বিধিলিপি
বিধিলিপি।
ads

(গত দিনের পর)

তোমার বাড়ির পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে, সেখানে চলে আসবে ভোরে। তারপর সোজা নদীটির  কূল  ঘেঁষে চলে যাওয়া পথটি ধরে হাঁটতে থাকবে উত্তরে। হেঁটে হেঁটে চলে যাবে তুমি পাহাড়ের কাছে। কাউকে কিচ্ছু বলবে না। মুখে টুঁ শব্দও উচ্চারণ করবে না তুমি, খবরদার।
পাহাড়ের কাছে এসে দেখবে একটি ঝরনা। উপর থেকে পাহাড়ের গা বেয়ে নিচে নেমে এসেছে ঝরনাটি। তারপর মিশে গেছে একটি নীলজলের সরোবরে। ওই সরোবরের পাশেই তুমি দেখতে পাবে মেয়েটিকে। একটি সাদা পাথরের ওপর বসে থাকবে সে। পরমা সুন্দরী মেয়েটি সরোবরে স্নান করার জন্য বসে থাকবে। কিন্তু সঙ্গী পাচ্ছে না বলে অপেক্ষা করছে। তোমাকে দেখেই সে কাছে ডাকবে। বলবে, তোমার জন্যই বসে আছি, হে যুবক। চলো স্নান করি এই নীলজলের সরোবরে।  (চলবে)