
প্রশ্ন : আমাদের সমাজে প্রচলিত আছে যে, ইবাদত বা হক দুই প্রকার- ১. আল্লাহর হক ২. মানুষের হক (বান্দার হক)। বলা হয়, কেউ আল্লাহর হক আদায় করতে ব্যর্থ হলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন; কিন্তু মানুষের হক নষ্ট করলে, যার হক নষ্ট করা হয়েছে সে ক্ষমা না করলে আল্লাহ তা ক্ষমা করবেন না। আমিসহ অনেকেই এমনটা বুঝি- তাহলে কি নামাজ, রোজা, জাকাত, হজ ইত্যাদি আল্লাহর হক আদায় কম করলেও চলে এবং মানুষের হক আদায় করাকেই কি বেশি প্রাধান্য দেয়া উচিত?
উত্তর : না, না। দুটোরই গুরুত্ব দিতে হবে। আল্লাহ ক্ষমা করতে পারেন, করবেন। ক্ষমা পাওয়ার আগেই কয়েক হাজার বছর জাহান্নামে থাকা লাগতে পারে। বিভিন্ন হাদিস থেকে বুঝা যায় লম্বা সময় জাহান্নামে কাটানোর পর অনেকে ক্ষমা পাবেন। সুতরাং হালকা করে দেখার কোনো সুযোগ নেই। রাসূল সা: যে আমলকে যেভাবে গুরুত্ব দিয়েছেন, সে আমলকে সেভাবে গুরুত্ব দিতে হবে। -ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









