প্রশ্নোত্তর
ইসলামী দিগন্ত লোগো।
ads

প্রশ্ন :  প্রশ্নটি এক ভাইয়ের একটি সংশয় নিরসনের জন্য। ভাইটির প্রশ্ন হলো, আমাদের চারজন খলিফার মধ্যে কেবল একজন বাদে বাকি সবাই নিহত হয়েছে, তাই আমরা মুসলিম হিসেবে বর্বর। ভাইটি ইসলাম বিদ্বেষী না, হয়তো কোথাও কোনো লেখা পড়েছে এবং অজ্ঞতার কারণে এমন ধারণা পোষণ করে। এ জন্য কিছু ব্যাখ্যা চাই।
উত্তর : বর্তমানে আমাদের দেশের মুসলিম নামধারীদের হাতে প্রতিদিন বহু মানুষ নিহত হয়। এর জন্য কী ইসলামকে দায়ী করা যায়? না, মোটেও না। কুরআন তো বলেছে নিরপরাধ একজন ব্যক্তিকে হত্যা করা মানে পুরো দুনিয়ার মানুষকে হত্যা করা। হজরত উমার রা. কে হত্যা করেছে অমুসলিম এক ব্যক্তি। অন্যদের যারা হত্যা করেছে তার মুসলিম নামধারী জালেম। তাদের দায়দায়িত্ব কিছুতেই ইসলাম বা প্রকৃত মুসলিমদের উপরে চালানো যাবে না। কুরআন-হাদিস থেকে এবং ইসলাম পালনকারী ব্যক্তিদের থেকে ইসলামকে বুঝতে হবে, কোনো ফাসেক থেকে ইসলাম বুঝা যাবে না।
-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট