স্টেজ শোর পাশাপাশি অন্য কাজেও ব্যস্ত লিজা
স্টেজ শোর পাশাপাশি অন্য কাজেও ব্যস্ত লিজা।
ads

 বিনোদন রিপোর্ট 
সানিয়া সুলতানা লিজা, এই প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সঙ্গীতাঙ্গনে লিজার সুনাম রয়েছে একজন নম্র, ভদ্র এবং বিনয়ী শিল্পী হিসেবে। বছরজুড়েই লিজার স্টেজ শোতে ভালো ব্যস্ততা থাকে। এরপর পাশাপাশি লিজা অন্য কাজ নিয়েও ব্যস্ত সময় পার করেন। এরই মধ্যে লিজা গত শনিবার রাজধানীর অদূরে সাভারে একটি স্কুলের অনুষ্ঠানে স্টেজ শোতে গানে গানে সবাইকে ভীষণভাবে মুগ্ধ করেছেন। স্টেজ শোর মৌসুমী শুরু হয়েছে। লিজা জানান, সামনে আরো বেশ কিছু স্টেজ শো রয়েছে। সময় হলেই সবাই তা জানতে পারবেন। লিজা আরটিভির লিটল স্টার সিজন-২-এর প্রধান তিন বিচারকের একজন হিসেবে কাজ করছেন। এরই মধ্যে ‘আগামীর কণ্ঠস্বর’ শিরোনামের এই রিয়েলিটি শোর বিভিন্ন পর্ব আরটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। লিজার ভাষ্যমতে- সিজন-২-তেও তারা সম্ভাবনাময় বেশ কিছু আগামীর কণ্ঠস্বর খুঁজে পেয়েছেন যারা আগামীতে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বেশ ভালো ভূমিকা রাখবে বলেই বিশ্বাস। এরই মধ্যে লিজা তার নতুন কিছু মৌলিক গান নিয়েও পরিকল্পনা করছেন। গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিওর কাজ শুরু করবেন তিনি। মিউজিক ভিডিওর কাজ শেষ হলেই লিজা একে একে গানগুলো তার নিজের চ্যানেল ‘লিজা’তেই প্রকাশ করবেন। একটা সময় লিজা উপস্থাপনাও করতেন। তবে তা কিছু দিন করেছিলেন। উপস্থাপনার জন্য গানে তার ঠিকঠাকভাবে মনোযোগ দেয়া হতো না বিধায় উপস্থাপনা ছেড়ে দিয়েছিলেন লিজা। তবে লিজা জানান, বিশেষ কিছু হলে, খুব ভালো কোনো গানের অনুষ্ঠানের কোনো বড় শো বা কোনো টিভির এক বা দুই পর্বের বিশেষ শো হলে তা নিয়ে ভেবে দেখবেন তিনি। একজন সঙ্গীতশিল্পী যখন উপস্থাপনায় থাকেন তখন সেই অনুষ্ঠানে যদি সঙ্গীতশিল্পীই অতিথি থাকেন, সেই অনুষ্ঠান স্বাভাবিকভাবে আরো প্রাণবন্ত হয়ে ওঠে। লিজার ভাষ্যও তাই। লিজা বলেন, ‘স্টেজ শো এবং অন্যান্য কাজ নিয়ে আপাতত বেশ ব্যস্ত আছি আলহামদুলিল্লøাহ। সামনে কিছু ভালো মৌলিক গান প্রকাশের ইচ্ছে আছে। এই বছর না হলেও আগামী বছরের শুরুতে প্রকাশ পাবে।