১২৮ বছর পর সন্ধান মিলল জাহাজটির
১২৮ বছর পর সন্ধান মিলল জাহাজটির।
ads

 নয়া দিগন্ত ডেস্ক
অস্ট্রেলিয়ার মাটিতে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ ‘এইচএমসিএস স্পিটফায়ার’ -এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। বর্তমান কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের উত্তর উপকূলে জাহাজটি ডুবে যাওয়ার ঠিক ১২৮ বছর পর এর ধ্বংসাবশেষের সন্ধান মিলল বলে কর্মকর্তারা জানিয়েছেন। (এপি)
১৮৫৫ সালে সিডনিতে ১৯ মিটার (৬২ ফুট) দীর্ঘ এই স্কুনার (এক ধরনের পালতোলা জাহাজ) তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সম্ভাব্য রুশ আগ্রাসন মোকাবেলা করা। তবে নথিপত্র অনুযায়ী, চার দশক পর জাহাজটি মাছ ধরার কাজে ব্যবহৃত হচ্ছিল। ১৮৯৮ সালের ২১ আগস্ট পাইপার দ্বীপের কাছে জাহাজটিতে ছিদ্র তৈরি হয়ে সেটি ডুবে যায়।
বিভিন্ন সংস্থার দেয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির একটি মাইন হান্টার জাহাজ প্রায় তিন মাস আগে, ২১ আগস্ট, এই ধ্বংসাবশেষটি খুঁজে পায়। ডাইভ টিম এবং দূরনিয়ন্ত্রিত যান (রিমোটলি অপারেটেড ভেহিকল) ব্যবহার করে মাসব্যাপী তল্লাশির পর এর ১৬ মিটার (৫২ ফুট) অংশ শনাক্ত করা সম্ভব হয়।
কুইন্সল্যান্ড হেরিটেজ কর্মকর্তা সেলেস্তে জর্দান বিবৃতিতে বলেন, “এটি অত্যন্ত কাকতালীয় যে, জাহাজটি ডুবে যাওয়ার ১২৮তম বার্ষিকীতেই ‘স্পিটফায়ার’-এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল।”
প্রতিরা বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, জাহাজডুবির ঘটনাগুলো সুরার জন্য প্রণীত আইনের আওতায় বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যার কারণেই এই আবিষ্কারের খবরটি আগে প্রকাশ করা হয়নি।