মানুষের মৌলিক অধিকার হরণকারী দল এখন অধিকার চায় : আব্দুল আউয়াল মিন্টু
ads

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা 
জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ গত ১৭ বছর মানুষের মৌলিক সব অধিকার হরণ করেছিল। মানুষের ওপর অত্যাচার করে তাদেরকে জেল জুলুমের মাধ্যমে ঘরছাড়া করেছিল। এখন তারা অধিকার চায়। আইন নিজের হাতে তুলে নিয়ে গুপ্ত হামলা অগ্নিসংযোগ ও দেশব্যাপী নৈরাজ্যের মাধ্যমে আইনকে অমান্য করে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা তা হতে দেব না।
গতকাল শনিবার বিকেলে সোনাগাজী পৌর শহরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ- সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
 তিনি আরো বলেন, দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ দলটি লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইলে ছাড় পাবে না। আমি আমাদের নেতাকর্মীদের বলব, আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিন।