ঢাকা জেলার নারী হকি প্রশিক্ষণ শুরু
ঢাকা জেলা নারী হকি দলের খেলোয়াড়দের সাথে ব্র্যাক ব্যাংক ও হকি কর্মকর্তারা : বাহফে।
ads

ক্রীড়া প্রতিবেদক
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে গতকাল থেকে ঢাকা জেলার প্রশিক্ষণ শুরু হয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের এই ক্যাম্পে ২০ জন নারী হকি খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয়া খেলোয়াড়দের জার্সি, হকি স্টিকসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির সিএসআর, রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার (কমিউনিকেশন) রামিসা তাবাসসুম চৌধুরী।