
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অনলাইনে টিকিট বিক্রি শুরুর এক-দুই মিনিটের মধ্যেই অধিকাংশ টিকিট শেষ হয়ে যাচ্ছে। পরে এসব টিকিট স্টেশনের আশপাশের অসাধু ব্যক্তিদের কাছে দ্বিগুণ থেকে তিনগুণ দামে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের এ অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম। তার নির্দেশে বিশেষ মতা আইন, ১৯৭৪-এর ২৫(১)/২৫(ঘ) ধারায় মামলা করা হয়েছে।
গত মঙ্গলবার রেলওয়ে পুলিশ স্টেশনটি সরেজমিন অনুসন্ধান করে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ভুয়া আইডি ব্যবহার করে টিকিট সংগ্রহ এবং যোগসাজশে বেশি দামে বিক্রির তথ্য পাওয়া গেছে।
টিকিট কালোবাজারির সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত, ওয়েবসাইট পরিচালনায় সংশ্লিষ্ট কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিআইডি হবিগঞ্জকে।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ জংশন দিয়ে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রুটের একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করে। ফলে জেলার বিভিন্ন উপজেলার যাত্রীরা এ স্টেশনের ওপর নির্ভরশীল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








