আকভানের প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত, উপকূলে সতর্কতা
বৈরী আবহাওয়ায় সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে জেলে নৌকাগুলো : নয়া দিগন্ত।

 

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। কোথাও টানা বৃষ্টিতে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে, কোথাও উত্তাল সাগরে মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে রয়েছেন জেলেরা। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এতে ফসল, ইটভাটার কাঁচা ইট, শুঁটকি মাছ ও মৎস্য আহরণে আর্থিক তির আশঙ্কা দেখা দিয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর উপকূলীয় জনপদ কলাপাড়ায় বুধবার রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকায় বেড়েছে শীতের অনুভূতি। বৃষ্টি ও শীতে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও কিছুটা উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দণি-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হচ্ছে। গত মধ্যরাতে এটি পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬০ কিলোমিটার, চট্টগ্রাম থেকে এক হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে এক হাজার ১২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৭০ কিলোমিটার দণি-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দণি ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পাশাপাশি পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৯টি নদীবন্দরে ১ নম্বর সতর্ক সঙ্কেত জারি করা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সাবেক সভাপতি মো: দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় মাছ আহরণ ব্যাহত হওয়ায় জেলেদের আয়-রোজগারেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জনজীবন। অসময়ের এ বৃষ্টিতে কিছু আমনক্ষেতে উপকারের সম্ভাবনা থাকলেও মাঠে কেটে রাখা পাকা ধান, শীতকালীন সবজি, পেঁয়াজ, রসুন ও আলুর বীজতলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। অন্য দিকে, ইট পোড়ানোর মৌসুমে কাঁচা ইট নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন ভাটামালিকরাও।
গত বুধবার দিনভর জীবননগরে সূর্যের দেখা মেলেনি। গতকাল সকাল থেকে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যায়। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। কাজ না পেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ।
স্থানীয় কৃষকরা জানান, যেসব আমনক্ষেতের পানি শুকিয়ে গিয়েছিল, সেখানে এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে মাঠে কেটে রাখা পাকা ধান ভিজে নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে। একইভাবে পেঁয়াজ, রসুন ও আলুর বীজতলায় পানি জমলে তি আশঙ্কাই থেকে যাচ্ছে বলে জানান তারা।
উপজেলার গোপালনগর গ্রামের কৃষক দুখু মিয়া বলেন, বৃষ্টিতে আমনের কিছু কিছু ক্ষেতে উপকার হলেও কেটে রাখা ধান ও শীতকালীন ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। ভ্যানচালক সবিল মণ্ডল জানান, বৃষ্টির কারণে সারাদিন ভ্যান চালিয়েও দুই কেজি চাল কেনার পয়সা জোগার করতে পারিনি। রাজমিস্ত্রি ফারুকও বৃষ্টির কারণে কাজে যেতে পারেননি বলে জানান।
পিয়ারাতলা এলাকার মা-বাবা ব্রিকসের মালিক শাহজাহান মিয়া বলেন, ভাটায় বিপুল পরিমাণ কাঁচা ইট রয়েছে। ভারী বৃষ্টি হলে সেগুলো নষ্ট হয়ে বড় ধরনের আর্থিক তির আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ফসল সুরায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় প্রশাসন সতর্ক রয়েছে।
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, বঙ্গোপসাগর উত্তাল ও ঝড়ো বাতাসের সাথে বৃষ্টিপাত হওয়ায় বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন সুন্দরবনের দুবলারচরের শুঁটকি তৈরির জেলেরা। মাছ ধরা বন্ধ রেখে গত দুই দিন ধরে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা। বৃষ্টিতে শুকাতে দেয়া মাছ ভিজে যাওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল দুপুরে দুবলার আলোরকোল থেকে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: কামাল উদ্দিন আহমেদ জানান, দুই দিন ধরে সাগরে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মাছ ধরতে না পেরে জেলেরা আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে আশ্রয় নিয়েছেন। দুই দিন আগে সাগর থেকে ধরে এনে শুকাতে দেয়া মাছ বৃষ্টিতে ভিজে গেছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে এসব মাছ নষ্ট হয়ে যাবে।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে না পারায় জেলেরা আর্থিক তির মুখে পড়েছেন। বৃষ্টিতে অনেক কাঁচা মাছ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো: খলিলুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। গত দুই দিন জেলেরা মাছ ধরতে যেতে পারেননি। বর্তমানে দুবলারচর এলাকায় ১০ হাজারের বেশি জেলে অবস্থান করছেন।