সিলেটে ২৬ বিদেশী চিকিৎসকের বিনামূল্যে সেবা প্রদান
সিলেটে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসাসেবায় অংশগ্রহণকারী বিদেশী ডাক্তাররা : নয়া দিগন্ত।

 

সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে ২৬ জন বিদেশী চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক শতাধিক রোগীকে চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়।
গত বুধবার জালালপুরের কাদিপুরে শামছুন্নেছা ওমেন্স কলেজে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে এ মেডিকাল ক্যাম্পের আয়োজন করা হয়। ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে আসা ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক এতে অংশ নেন।
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে ফাউন্ডেশনটি আরো দুইবার বিদেশী চিকিৎসকদের নিয়ে বাংলাদেশে এ ধরনের কর্মসূচির আয়োজন করে। আয়োজকরা ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।