
দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিনের সমস্যা মোকাবেলায় দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের সুযোগ রেখে একটি বহুল প্রতীতি বিল পাস করেছে ইন্দোনেশিয়ার আইনপ্রণেতারা। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে বিলটি পাস হয়।
বৃহস্পতিবার পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে দেশটির প্রথম সম্পদ বাজেয়াপ্তকরণ আইনটি পাস হয়। বিলটি প্রথম উত্থাপনের ১৮ বছর পর তা আইনে পরিণত হলো। আইনপ্রণেতা হাবিবুর রহমান পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে বলেন, আগে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদই কেবল জব্দ করা যেত।
আইনের চূড়ান্ত পাঠ প্রকাশ করা হয়নি। তবে এএফপির হাতে আসা একটি খসড়ায় বলা হয়েছে, কোনো সন্দেহভাজন ব্যক্তি মারা গেলে, অসুস্থ হলে বা পলাতক থাকলে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত না করেও তার সম্পদ বাজেয়াপ্ত করা যাবে। এ েেত্র সম্পদের মূল্য হতে হবে অন্তত ১০০ কোটি রুপিয়া (প্রায় ৫৪ হাজার ৭৫৮ ডলার)।
হাবিবুর রহমান বলেন, দুর্নীতি, মাদক পাচার, আর্থিক জালিয়াতি, সন্ত্রাসবাদ ও মানব পাচারের মাধ্যমে অর্জিত সম্পদ এই আইনের আওতায় বাজেয়াপ্ত করা যাবে। তিনি আরো বলেন, আইনটির অপব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ঠেকাতে একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে। সংস্থাটির সদস্যদের মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট ও তাদের অনুমোদন দেবে পার্লামেন্ট। গত আগস্টে বিলটি পাসের দাবিতে পার্লামেন্টের বাইরে বিােভ করেন আন্দোলনকারীরা। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের দুর্নীতির ধারণাসূচকে ১০০-এর মধ্যে মাত্র ৩৪ পয়েন্ট পেয়েছে ইন্দোনেশিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








