
রয়টার্স
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাতভর বড় ধরনের হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের সামরিক-শিল্প খাত এবং জ্বালানি ও পরিবহন অবকাঠামোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভে হামলায় নর্দার্ন ব্রিজ এবং মেরিডিয়ান কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, নর্দার্ন ব্রিজটি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র, সামরিক সরঞ্জাম ও যানবাহন পরিবহনে ব্যবহার করা হচ্ছিল। মেরিডিয়ান কারখানায় ফ্লামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, কিয়েভ অঞ্চলের কয়েকটি জ্বালানি ও শিল্প স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি বিদ্যুৎকেন্দ্র, একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং গোলাবারুদ তৈরির একটি কারখানা রয়েছে। এ ছাড়া ঝিতোমির অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। তাদের দাবি, কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহারের উপযোগী পণ্য নিয়ে ইউক্রেনের দিকে যাওয়া একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








