স্বরূপ সম্মানীয় ক্রেস্ট পেয়েছে এম এস এয়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
হজ পারফরম্যান্স ২০২৬ এর স্বীকৃতি স্বরূপ সম্মানীয় ক্রেস্ট পেয়েছে এম এস এয়ার সার্ভিস। সোমবার সৌদি মোআল্লেম আব্দুর রাজ্জাক আল কুতুবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ এম এস এয়ার সার্ভিসের (হজ লাইসেন্স নং-০৯২২) প্রোপ্রাইটর মুফতি নেছারুদ্দিন বিন কাশেমের হাতে সম্মানীয় ক্রেস্ট তুলে দেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাবের প্রেসিডেন্ট গোলাম সারওয়ার, মহাসচিব ফরিদ উদ্দিন মজুমদারসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।  
অনুভূতি প্রকাশ করে এস এম এয়ার সার্ভিসের প্রোপাইটর নেছারুদ্দিন বিন কাশেম বলেন, হজ পালন নিয়ে যখন কিছু এজেন্সের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে, তখন সৌদি মোআল্লেম কর্তৃক এই সম্মানীয় ক্রেস্ট পাওয়া সত্যিই গৌরবের। এই অর্জন আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে সম্মানীত হাজিদের সেবায় আমরা আরো মনোযোগী হবো ইনশাআল্লাহ।

Advertisement

 

 

Advertisement