সুজুকি গাড়ি কিনতে প্রাইম ব্যাংক-উত্তরা মোটরস সমঝোতা


প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য সুজুকি গাড়ি কেনায় বিশেষ সুবিধা ও এক্সক্লুসিভ দেবে উত্তরা মোটরস।  এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারক সই করেছে। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরসের প্রধান কার্যালয়ে (উত্তরা সেন্টার) এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন- মামুর আহমেদ (এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন), সাজিদ রহমান (এসইভিপি, চিফ বিজনেস অফিসার, সিএনআইবি অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং), জোয়ার্দ্দার তানভীর ফয়সাল (ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস) এবং তাকিয়ান চৌধুরী (ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস)।
অন্য দিকে উত্তরা মোটরসের পক্ষে উপস্থিত ছিলেন- এ বি এম হুমায়ুন কবির, (ডিরেক্টর ফাইন্যান্স); চিরঞ্জীব রায় (সিওও, সুজুকি কার বিজনেস), আবু বকর সিদ্দিকী (সিএফও, উত্তরা গ্রুপ); মাহবুব আলম (সিএফও) এবং শফিকুল আলম খান (সিনিয়র জিএম, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স)। বিজ্ঞপ্তি।

Advertisement