
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
এইচএসসি পরীক্ষায় ২০২৬ সালের কোনো শিক্ষার্থী পাস না করায় ১১ কলেজকে শোকজ দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ স্বীকৃতিপত্র, হালনাগাদ কমিট বিগত পাঁচ বছরের ফলাফলের তালিকা ও প্রতিষ্ঠানের সভাপতিকে সাথে নিয়ে প্রধান শিক্ষককে আগামী ১০ নভেম্বর স্বশরীরের উপস্থিত হয়ে জবাব দেয়ার জন্য নোটিশ দিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: জসিম উদ্দিন। ৎ
শোকজপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- পটুয়াখালীতে তিনটি, গলাচিপায় বিপিসি স্কুল অ্যান্ড কলেজ, মির্জাগঞ্জের মজিদবাড়িয়া কলেজ, পটুয়াখালীর সদর আউলিয়াপুর ছাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজ, ভোলা জেলায় তিনটি চরফ্যাসনের চরমানিকা জালাল আহম্মেদ কলেজ, লালমোহনের রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, ভোলা সদর মেদুয়া কলেজ, বরগুনা জেলায় দু’টি বেতাগী উপজেলায় কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ, পাথরঘাটায় হোগলাপাশা কলেজ, পিরোজপুর জেলায় ২টি কদমতলা জর্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, নাজিরপুর উপজেলায় দিঘিরজান স্কুল অ্যান্ড কলেজ, ঝালকাঠী জেলায় ১টি নলছিটি উপজেলায় অ্যাড এইচ আর কে ফাউন্ডেশন কৃষি প্রযুক্তি অ্যান্ড কলেজ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








