১৬ বছর পর এইচএসসি পাস করলেন কাউছার হামিদ
১৬ বছর পর এইচএসসি পাস করলেন কাউছার হামিদ।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Advertisement

দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারো পড়াশোনা শুরু করে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের কাউছার হামিদ সকাল। কাউছার হামিদ ২০১০ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে রামগঞ্জ সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হলেও এইচএসসি পরীক্ষায় বাংলায় অকৃতকার্য হন। পরবর্তী সময়ে পারিবারিক ও ব্যক্তিগত কারণে পুনরায় পরীক্ষায় অংশ নেয়া সম্ভব হয়নি। এতে থেমে যায় তার শিক্ষাজীবন। তবে উচ্চমাধ্যমিক পাসের স্বপ্ন ধরে রাখেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে আবারো পড়াশোনা শুরু করেন। অবশেষে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হন।